Author: অধিকার ডিজিটাল ডেস্ক
টাঙ্গাইলের মধুপুরে ‘জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় মধুপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সভার আয়োজন করে। সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সনাক, তরুণদের দুর্নীতিবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), উপজেলা যুব উন্নয়ন কার্যালয়, ওয়াইএমসি ও মধুপুর কলেজের শিক্ষার্থীসহ অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশ নেন। মধুপুর সনাকের সভাপতি মো. বজলুর রশিদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মো. ইসমাইল হোসেন বলেন, আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। যুগে যুগে তরুণরাই ইতিহাস…
পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে তিনি কর্মস্থলে অবস্থান করছিলেন। একপর্যায়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য…
টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে ধনবাড়ী বাসস্টেশনে বাংলাদেশ ট্রাক মালিক সমিতির দ্বিতীয় তলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন আলহাজ্ব আব্দুল বারী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির…
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ও অনিয়মিত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন। শিক্ষার্থীরা জানান, বর্তমানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলছে। কিন্তু দিন-রাত অনিয়মিত ও অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। এতে পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত ফলাফল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের দাবি, শুধু শিক্ষার্থীরাই নয়, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জেলা শহর ও…
আজ বুধবার সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে চলমান বিদ্যুৎ সংকট ও গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। অনিন্দ্য ইসলাম অমিত জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অন্য একটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে দেশে আগে থেকেই জ্বালানি সংকট…
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সব ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ প্রশংসনীয় হলেও জাদুঘরে ভাস্কর্য স্থাপন দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সংগঠনটির দাবি, আলোকচিত্র, ভিডিওচিত্র, পোস্টার, সংবাদপত্রের প্রতিবেদন, দলিলপত্র, শহীদদের ব্যবহৃত সামগ্রীসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের মাধ্যমে আরও তথ্যনির্ভরভাবে ইতিহাস সংরক্ষণ সম্ভব। বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী বলেন, মূর্তি ও ভাস্কর্যবিরোধী আন্দোলনের স্মৃতি ধারণের জন্য প্রতিষ্ঠিত জাদুঘরে ভাস্কর্য…
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) তৈরি করেছে ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক। বুধবার (১২ আগস্ট) রেকটি আনুষ্ঠানিকভাবে রোল আউট করার কথা রয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিআইবি জানায়, বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের চাহিদা ও পরিচালন ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচ তৈরি করা হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশের জন্য নির্মিত এসব কোচে যাত্রীদের আরামের জন্য উন্নতমানের রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রাখা হয়েছে। চেয়ারে একাধিক অবস্থানে হেলানোর…
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। তবে বিষয়টি এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। গত কয়েক সপ্তাহ ধরে দলের নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের…
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর আদালত চত্বরে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্তারিত আসছে…
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ৪১ বছর বয়সী রোনালদো গত মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের সৈকত শহর কাসকাইসে একান্ত পারিবারিক আয়োজনে ৩২ বছর বয়সী জর্জিনাকে বিয়ে করেন। বিষয়টি রোনালদোর প্রতিনিধিরাও নিশ্চিত করেছেন। প্রায় এক দশকের সম্পর্কের পর তাঁদের এই বিয়ে সম্পন্ন হলো। গত বছরের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে রোনালদোর সঙ্গে তাঁর বাগদানের খবর জানিয়েছিলেন। ঠিক এক বছর পর বিয়ের মাধ্যমে সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে গেলেন তাঁরা। রোনালদোর জনসংযোগ প্রতিষ্ঠান ব্রান্সউইক গ্রুপ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া। এতে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
