Author: অধিকার ডিজিটাল ডেস্ক

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর আদালত চত্বরে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্তারিত আসছে…

Read More

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ৪১ বছর বয়সী রোনালদো গত মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের সৈকত শহর কাসকাইসে একান্ত পারিবারিক আয়োজনে ৩২ বছর বয়সী জর্জিনাকে বিয়ে করেন। বিষয়টি রোনালদোর প্রতিনিধিরাও নিশ্চিত করেছেন। প্রায় এক দশকের সম্পর্কের পর তাঁদের এই বিয়ে সম্পন্ন হলো। গত বছরের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে রোনালদোর সঙ্গে তাঁর বাগদানের খবর জানিয়েছিলেন। ঠিক এক বছর পর বিয়ের মাধ্যমে সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে গেলেন তাঁরা। রোনালদোর জনসংযোগ প্রতিষ্ঠান ব্রান্সউইক গ্রুপ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া। এতে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত…

Read More

সিলেট নগরীর রায়নগরের রাজবাড়ী মিতালী আবাসিক এলাকার একটি বাসায় স্ত্রী ও গৃহপরিচারিকাসহ গৃহকর্তাকে খুন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে পুলিশ ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, মিতালী ১১১ নম্বর নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। কী কারণে নিজ বাসায় তাদের খুন করা হয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আব্দুস সাত্তারের বাড়ি বিয়ানীবাজার। তাঁর সন্তানদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে আমেরিকায় এবং দুই মেয়ে যুক্তরাজ্যে থাকেন। স্ত্রীকে নিয়ে তিনি নিজ বাসায় বসবাস করছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ বাসার দ্বিতীয় তলায় আব্দুস সাত্তারের ঘরের দরজা ভেঙে তিনজনের…

Read More

তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে ময়মনসিংহ বিভাগজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। দিনে-রাতে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ১০ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে। কোথাও বিদ্যুৎ এলেও তা দীর্ঘক্ষণ স্থায়ী হচ্ছে না। লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা এবং নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় শিশু, বয়স্ক ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় সরবরাহ মিলছে…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলীয় সূত্র ও সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত…

Read More

খুলনার রূপসা উপজেলায় একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি কন্যাসন্তান রয়েছে। স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার…

Read More

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যাংকারদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর নির্বাচনকে ঘিরে ব্যাংকারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেবিএবির জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাগরাইট গ্রামের সন্তান শাহ জাহান। তার সমর্থকদের দাবি, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় থাকার পাশাপাশি ব্যাংকিং পেশায়ও দায়িত্ব পালন করে আসছেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখেছেন শাহ জাহান। বর্তমানে তিনি জেবিএবির জনতা ব্যাংক কেন্দ্রীয়…

Read More

আখেরি চাহার সোম্বা মুসলিম সমাজের একটি নীরব অথচ গভীর অনুষঙ্গ। এটি কোনো জাঁকজমকপূর্ণ উৎসব নয়, কোনো বাধ্যতামূলক ইবাদতও নয়। বরং এটি এক ধরনের স্মৃতি—যে স্মৃতি নবীজির জীবনের শেষ পর্বের একটি ক্ষণস্থায়ী সুস্থতার মুহূর্তকে ধারণ করে এবং সেই মুহূর্তকে শুকরিয়ার প্রতীক করে তোলে। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে এ নামে ডাকা হয়। আরবি ‘আখেরি’ অর্থ শেষ, ফার্সি ‘চাহার সোম্বা’ অর্থ বুধবার। এই দুই ভাষার মিলনে গঠিত শব্দটি উপমহাদেশের মুসলিম চেতনায় শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। এর শুরু নবীজির জীবনের সেই নাজুক সময়ে। ১১ হিজরির সফর মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ক্রমে এমন পর্যায়ে…

Read More

রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে রাঙামাটি জেলা পরিষদ ভবনের সামনে থেকে সাদা পোশাকে থাকা ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে নিয়ে যায় বলে জানা গেছে। জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটে আইসিটি আইনে সাইবার অপরাধের অভিযোগ করেন। ওই অভিযোগের…

Read More

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বিদ্যুৎবিভ্রাট নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিবচরবাসীর দুর্ভোগের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’ স্ট্যাটাসে এমপি হানজালা বলেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তার নির্বাচনী এলাকা শিবচরের বাসিন্দারাও একই সমস্যার মধ্যে রয়েছেন। তিনি বলেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’ এমপি হানজালা জানান, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার…

Read More