Author: নিজস্ব প্রতিবেদক
পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন। মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশটি জাইকা’র মাধ্যমে মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। জাপানের সঙ্গে আমাদের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সেফটি নিয়ে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কয়েকটি উপযুক্ত প্রস্তাব দেওয়া হবে। বৈঠকে…
বিত্র মাহে রমজান উপলক্ষে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম-এর উদ্যোগে আজ সোমবার (২ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। ইফতার ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি-এর প্রফেসর ড. মাসউদুর রহমান তালুকদার। তাঁর পরিচালনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণতা পায়। সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংগঠনের পক্ষ থেকে…
দক্ষিণ ইরানে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ইউটিসি মান সময় ০৬টা ৫৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এছাড়া জেরাশ শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান বলে জানানো হয়েছে। তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এ সময় দেশটির বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলের বিমান হামলা চলছিল। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বিএনপি—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। একই সঙ্গে সংসদের কাঠামো ও পদবণ্টন সংবিধানের বিধান অনুসারেই সম্পন্ন হবে। তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোর আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদের সদস্য না হলে সংসদে অংশগ্রহণ করতে পারেন না। কেবল…
বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। এ সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। পোস্টে আরও বলা হয়, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত…
জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বিএনপি—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। একই সঙ্গে সংসদের কাঠামো ও পদবণ্টন সংবিধানের বিধান অনুসারেই সম্পন্ন হবে। তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোর আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদের সদস্য না হলে সংসদে অংশগ্রহণ করতে পারেন না। কেবল…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই নিজেদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায়, হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে। খবর সিএনএনের। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরাইলের হামলা চালাতে ব্যবহার করা হয়। তবে ভিডিওতে দেখানো ড্রোন সম্পর্কে তারা কিছু বলেনি। ফারস নিউজের ভিডিওতে দেখা যায়, ড্রোনগুলো রকেট লঞ্চারের ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি। তেহরান দীর্ঘ কয়েক বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কয়েকটি অংশকে শক্তিশালী করতে কাজ করেছে। তারা দেশজুড়ে…
মানুষের দুর্ভোগ কমাতে গণপরিবহনকে আধুনিকায়ন করা ও মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া রাজধানীতে শিগগিরই নারীদের জন্য বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েট অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। সকাল ৯টার কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকসহ একগুচ্ছ কর্মসূচিতে আজও কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। সকালে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সঙ্গে। এসময় বৈঠকে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক।…
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রায়হান কবিরকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাউনিয়া থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের ওই ছাত্রী (১৫) বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্বজনরা জানতে পারেন, একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান কবির ও তার সহযোগীরা…
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবর নাকচ করে দেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা, ওমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে লারিজানি স্পষ্ট করে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।’ অন্য এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যকে ‘ভ্রান্ত কল্পনা’ দিয়ে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার দাবি, ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করে মার্কিন সেনাদের ইসরায়েলের স্বার্থে বলি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
