Author: পটুয়াখালী জেলা প্রতিনিধি
তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন করেছেন হাজারো মানুষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ধূলিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। নদীভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তারা। মানববন্ধনে উপস্থিত ইব্বাহিম বলেন, তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙনে প্রতিদিনই মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভাঙনের সঙ্গে লড়াই করে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
