Author: জাকির হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৫৫ বয়স) মৃত্যু পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, এই ঘটনা ঘটেছিল বাশাগাড়ী ইউনিয়নের বাশাগাড়ী রেলক্রসিংয়ের প্রায় ১০০ গজ পশ্চিমে অবস্থিত দুর্ঘটনার স্থলে। নারীটি তাঁর যাত্রায় ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন এবং স্থানীয় সূত্র অনুযায়ী তাঁর মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল হক ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং রেলওয়ে পুলিশকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান যে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়না। তাঁর পরিচয়…
ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. মাসুদ (২৭) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুব গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে অধ্যয়নরত ১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে শিক্ষক মাসুদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন ওই শিক্ষককে মাদ্রাসা প্রাঙ্গণে একটি গাছের সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে চরভদ্রাসন থানার…
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী জুলেখা বেগম (৪৬) তার নেশাগ্রস্ত জামাই সুমন শেখের (৩২) কাছ থেকে মেয়ে মনিরা খাতুনকে (৩০) ছাড়িয়ে আনার পর চৌরাস্তা বাজারে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করে তার ওয়াদা রক্ষা করেছেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার ঘটনা ঘটে। মনিরা খাতুন জানান, তার স্বামী নেশা করে প্রতিদিন নিয়মিত তাকে মারধর করত, যার কারণে তার সঙ্গে সংসার করতে পারেননি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমন শেখ তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সঠিক…
সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীর পেটের ভেতর ‘সার্জিক্যাল গজ’ রেখে সেলাই দেওয়া এবং চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালটির ওটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডলকে (২৪) গত ২৯ জুন প্রসবব্যথা উঠলে…
ফরিদপুরের সদর উপজেলায় একটি পরিত্যক্ত ভবন থেকে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। এসআরবি-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কানাইপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ভবনে তল্লাশি চালিয়ে তাজা কার্তুজ ও দেশীয় নিরাপত্তা সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধার হওয়া গোলাবারুদগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা ও পুলিশ বক্সে…
শব্দদূষণ নিয়ন্ত্রণে ফরিদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প’-এর আওতায় পরিচালিত এ অভিযানে ৬টি পরিবহনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়। মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি যানবাহনগুলো থেকে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায়…
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈম (৩০)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। নাঈমুজ্জামান নাঈম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে। তিনি সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে গোপনে নিজ বাড়িতে ফেরেন তিনি। পরে তার বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। এ লক্ষ্যে লটারির পরিবর্তে পুনরায় ভর্তি পরীক্ষার ব্যবস্থা বহাল রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন তারা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘ফরিদপুরের সর্বস্তরের অভিভাবক’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা থাকা জরুরি। এর মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ তৈরি হবে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি অভিভাবকদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে। বক্তারা আরও উল্লেখ করেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে ভর্তি পরীক্ষা বহাল রাখা হলে কোমলমতি শিক্ষার্থীদের…
গোপালগঞ্জ থেকে ডিবি পরিচয়ে অপহরণের পর ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলার অন্যতম তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদ (৪০)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতারকৃত মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর থানার গালিমপুর এলাকার মো. রুস্তম আলীর ছেলে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা সদরের পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১০-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২০ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ভিকটিম ইব্রাহীম (৩৫) ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন (২৬) গোপালগঞ্জের…
ফরিদপুরের সালথা উপজেলায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও অগ্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার টোকন মিয়া (বোয়ালমারী), দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের ফরিদপুর প্রতিনিধি হাসানুজ্জামান, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে দাতা সদস্য আবু রাহাত খান, সাবেক বিদ্যুৎসাহী সদস্য মজিবুর হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ১৯৭১ সালের স্মৃতিচারণ করে প্রধান অতিথি আবু সাঈদ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা পতাকা পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এই পতাকাকে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
