Author: জাকির হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় নয়ন হোসেন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত নয়ন হোসেন যশোরের শার্শা উপজেলার নাজির কয়ড়া গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ভোরে বেনাপোল থেকে আসা একটি মাইক্রোবাস ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়…
ফরিদপুরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার দায়ে দুই তরুণকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে মামলার আলামত নষ্ট করার দায়ে তাদের পৃথকভাবে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, আসামিদের একটি দণ্ড ভোগের পর অপর দণ্ডটি শুরু হবে। অপরাধ সংঘটনের সময় আসামিরা অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের বিচার…
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে ছরোয়ার হোসেনের সমর্থক মো. টুকু মাতুব্বর সোনাপুর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে…
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নুরুন নাহার বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন রোগী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার বেগমের মৃত্যু হয়। নিহত নুরুন নাহার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪…
দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে? তিনি বলেন, লংমার্চে তেল খরচ না করে…
জ্বালানি সংকট নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট সৃষ্টি করেনি বরং পূর্ববর্তী সরকারের সময় জ্বালানি খাতে নানা সংকট ও অনিয়মের প্রভাব এখনো বহন করতে হচ্ছে। তিনি জানান, সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনে নতুন উৎস থেকেও আমদানি করা হবে। তিনি আরও বলেন, বিরোধীদল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার…
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শিশু তিনটির জন্ম দেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতকই আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছে। একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে।…
ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকার লিও পেট্রোল পাম্পের পাশে চিহ্নিত এক মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সিএন্ডবি ঘাট বেরিবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন স্থানীয়রা। পরে দুপুর আড়াইটার দিকে কয়েকশত এলাকাবাসী একত্রিত হয়ে পাম্প সংলগ্ন মাদক ব্যবসায়ী মিলনী, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা হামলাকারীদের বিরত থাকার অনুরোধ জানান। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর চালাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল চিহ্নিত ওই মাদক কারবারিদের এলাকা ছাড়ার জন্য ২৪…
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবাই আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুনাকের সভানেত্রী শায়লা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী শায়লা শারমীন বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য…
ফরিদপুরের সালথায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রাটি সালথার কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা ও লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
