Author: সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার স্বরুপপুর মোড় এলাকার ওই চালকলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। মঙ্গলবার (১৭নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মানজুরা মুশাররফ। জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগো থাকা ৩০ কেজি ওজনের ৭শত ৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চাল কলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখে মিলন নামের এক ব্যক্তি। বিষয়টি ডিজিএফআই জানার পর উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Read More

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। দীর্ঘদিনেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে স্বজনদের দিন। নিখোঁজ সানজিদা সানু উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে। সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আমার মেয়ে সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর দিন পার হতে হতে আড়াই মাস কেটে গেল। এই আড়াই মাসেও মেয়ের…

Read More

আজ ১৬ই নভেম্বর বেলা ১ ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মাগুরা পাড়া আকবরপুর আদর্শ গ্রামের ঈদগাহ ময়দান উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে সাহাগোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আত্রাই থানা বিএনপি নেতা শেখ নাদিম। প্রধান অতিথি, প্রথমে মাগুরা পাড়া, আদর্শ গ্রাম ঈদগাহ ময়দান উদ্বোধন করেন।এবং এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন হবে বলে তিনি মনে করেন।তিনি আরো বলেন…

Read More

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে যুবদলের এক বহিষ্কৃত নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকের ১১মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ উভয় দন্ডের এ রায় প্রদান করেন। এর আগে এদিন বেলা ১১ টার দিকে থানার এসআই শফিউল ইসলাম বহিস্কৃত নেতা রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যান। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার…

Read More

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪নভেম্বর) রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন শান্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং তিনি তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের আক্কাস সরদারের ছেলে। পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এমন সংবাদে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে থানা পুলিশ তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির অভিযোগে…

Read More

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্রামে অবস্থিত প্রায় হাজার বছরের ঐতিহাসিক সাধনপীঠ যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আলো ও চকভানীপুর যোগীর ঘোপ এলাকাবাসীর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় যোগীর ঘোপ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাইস পারভীন, আজিজুর রহমান স্বপন, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং এবং মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঐতিহাসিক এই সাধনপীঠের সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী, প্রায় দ্বাদশ শতাব্দী থেকে নাথ…

Read More

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের একটি বিশেষ টিম। সেই সাথে আত্মসাতের নগদ ১৫লাখ উদ্ধার করা হয়েছে এবং একই সাথে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, ৭টি এটিএম কার্ড এবং ৩টি চেক বই জব্দ করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে পার্শ্ববর্তী জেলা বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮) কে গ্রেপ্তার করে…

Read More

নওগাঁর বলাকা নামক একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ সন্তানের মধ্যে এক নবজাতককে পরিবারের কাছে হস্তান্তর করায় নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার। এ ঘটনায় আরেকটি নবজাতক উধাও হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। ঘটনাটি সামনে এলে শহরজুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। কারণ ভুক্তভোগী ওই পরিবারকে পরপর দুই বার আলট্রাসনোগ্রামে দুটি যমজ সন্তানের কথা বলা হয়। ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ​বৃহস্পতিবার…

Read More

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেওয়ার ঘটনায় আলোচিত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস আদেশে তাঁকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সংযুক্তির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত। মঙ্গলবার বিকেলে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ১২…

Read More

 আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পারিবারিক ও ধর্মীয় উৎসব ভাইফোঁটা। ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। ভাইফোঁটা উপলক্ষে বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরাও বোনদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং উপহার দিয়ে থাকেন। ধর্মীয় রীতি ও পারিবারিক ঐতিহ্য অনুসারে এদিন বাড়িতে বাড়িতে চলে বিশেষ আয়োজন। ভাই-বোনের মিলন, মিষ্টিমুখ ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর। সনাতন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যে ভাইফোঁটা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ভাই-বোনের ভালোবাসা, পারস্পরিক দায়িত্ববোধ ও আত্মিক বন্ধনের এক অনন্য প্রকাশ।

Read More