Author: সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ফল্ট লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর) রাতে রাণীনগর জোনাল অফিসের আওতাধীন উপজেলার কালিকাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত রতন মিয়া রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন। এবং তিনি পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের ছেলে। তার পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান। ডিজিএম আবু হাসান মুঠোফোনে বলেন, উপজেলার ক্ষিদ্র কালিকাপুর নামক স্থান এলাকায় আমাদের লাইন ফল্ট ছিল। এদিন রাত ৮টার দিকে আমাদের অফিসের সহকর্মী রতন সেখানে লাইন…

Read More

নওগাঁ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই…

Read More

নওগাঁর বদলগাছীতে পারিবারিক জেরে গলায় ফাঁস দিয়ে শাপলা রানী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযোগ স্বামী মিঠন পাহান (২৮) নেশার জন্য ১৫০টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ হয়। এতে অভিমানে আত্মহত্যা করেন স্ত্রী। তবে প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার (৯নভেম্বর) সকালে থানা পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর আগে রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা রানী জেলার মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত পবন পাহানের মেয়ে। তাঁর স্বামী…

Read More

নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু এবং জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য…

Read More

আলো ও অন্ধকারের চিরন্তন লড়াইয়ে আলোর বিজয়ের বার্তা নিয়ে আজ উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি। আজ ৮ নভেম্বর, রবিবার কার্তিক অমাবস্যায় দেবী কালীর আরাধনা ও দীপাবলি উদ্‌যাপনে মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন মন্দির ও সনাতনী জনপদ। দেবী কালী শক্তি, সাহস ও অশুভ বিনাশের প্রতীক। শাক্ত উপাসনায় তিনি জগজ্জননী, মহাকালী ও মহামায়া হিসেবে পূজিত হন। তাঁর আরাধনার মধ্য দিয়ে ভক্তরা জীবনের ভয়, সংকট ও অকল্যাণ থেকে মুক্তি এবং পরিবার ও সমাজের মঙ্গল কামনা করেন। পুরাণে দেবীর অসুরবিনাশী রূপের বর্ণনা রয়েছে। দেবী মাহাত্ম্যে চণ্ড-মুণ্ড ও রক্তবীজ বিনাশের কাহিনি দেবীশক্তির মহিমা তুলে ধরে। দেবীর হাতে থাকা…

Read More

 নওগাঁর মহাদেবপুরে ‘এসডি এগ্রোভেট’ নামে একটি নকল সার ও ভেজাল কীটনাশক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) সেখানে অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নিম্নমানের জৈবসার ও নকল কীটনাশক তৈরি করা হচ্ছিল বলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শাহীনূর পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করেন। অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই দেলোয়ার হোসেনকে আটক করা…

Read More

 নওগাঁর একটি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের মধ্যে একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর সন্তান কোথায় রয়েছে, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছে না ক্লিনিক কর্তৃপক্ষ। এমনকি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে আর্থিক প্রস্তাব দেওয়ারও গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভাবস্থায় গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষার রিপোর্টেই গর্ভে যমজ জীবিত ভ্রূণ থাকার কথা স্পষ্ট উল্লেখ ছিল। ১২ অক্টোবর: জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের উপস্থিতির…

Read More

নওগাঁর পোরশায় দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দড়ি, টর্চলাইট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে টহল ও অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন ব্যক্তি। সংবাদের…

Read More

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় আব্দুল হান্নান (৪১) নামের এক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। জানা গেছে গত ৪ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা দেন হান্নান। পথে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি পড়েন তিনি। ঠিক সে সময় রাস্তার বাম পাশে দাঁড়িয়ে অবৈধ স্থানীয় বালুবহনকারী…

Read More

 নওগাঁর পোরশায় অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ (বুধবার, ৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন। জরিমানাকৃত ইটভাটা দু’টি হলো—উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস। নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা বলেন, ‘জেলার পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইটভাটা দুইটি পরিচালনার জন্য বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতীত পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস নামক…

Read More