Author: সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান। অভিযান সূত্রে জানা যায়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আইনের ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ…
নওগাঁয় কারা হেফাজতে জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৩নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি এদিন দেড়টার দিকে মুঠোফোনে নিশ্চিত করেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার। তবে তিনি তার নাম বলতে অনীহা জানিয়ে বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২ টার মধ্যে মারা গিয়েছে। এবং তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। আর কি কারণে মৃত্যু হয়েছে সেটা এখন বলা যাবে না বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি। নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছিলেন…
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা এবং স্বাধীনতা বিরোধী চক্রান্তের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে প্রায় ঘন্টাব্যাপি এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালীউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন,…
২০২৬সালের প্রকাশিত ফলাফলে এবারে এইচএসসি পরীক্ষায় আশানুরূপ শিক্ষার্থী পাশ না করায় নওগাঁর সাপাহারে শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিও তোলা হয়েছে অনুষ্ঠিত ওই মানববন্ধনে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে ভিওইল গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। পাঠদানের নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ কলেজের বাইরে আড্ডা দিয়ে সময় কাটান এবং অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং…
সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়। শনিবার (৩১অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে মরদেহগুলো লাশবাহী ফ্রিজিং গাড়ীতে করে নওগাঁর নিজনিজ গ্রামে এসে পৌছায়। এর আগে এদিন সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছাঁয়া। প্রিয় মুখগুলোকে এক নজর দেখতে লাশবাহী এম্বুলেন্সের পাশে ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে গত ৯ আগস্ট ১৬ বাংলাদেশী প্রবাসী মৃত্যবরণ করেন। এরমধ্যে ১২ জনের…
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মরদেহগুলো একে একে নিহতদের শহর ও গ্রামের বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে এদিন সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রক্রিয়া শেষ করে বিমানবন্দর থেকে মরদেহগুলো স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। তবে মরদেহগুলো নিতে গত শুক্রবার (৩০অক্টোবর) সন্ধ্যায় নিহত পরিবারের পক্ষ থেকে স্বজনরা ঢাকায় পৌঁছান এবং শনিবার বিকেলে লাশের গাড়ি নিয়ে তারা শহর ও আত্রাই উপজেলায় আসেন। লাশগুলো নিজ নিজ বাড়ি পৌঁছার পর এলাকা জুড়ে শুরু হয় শোকের মাতম। স্বজনদের আহাজারি ও কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। লাশের স্বজনরা শুধুই…
নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব: গচ্ছতুঃ)। রবিবার (১নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে নানা হার্ট, ডায়াবেটিকসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন এবং নিজ বাড়িতে থেকে চিকিৎসকরে পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকন্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়। মৃত্যুকালে…
আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে “মা”, পাশে দাঁড়িয়ে স্ত্র-সন্তানসহ পরিবারের সদস্যরা। তারপরও ছেলের পোড়া মৃতদেহ একবার ছুঁয়ে দেখার ইচ্ছে দীর্ঘ দিনের। তাই সবাই অপেক্ষার আছে। বলছিলাম নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার শাহিন নামের নিহত এক প্রবাসীর কথা। ভাগ্য পরিবর্তনের আশায় চলতি বছরের এপ্রিল মাসে সাড়ে ৫লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমান পার নওগাঁ এলাকার বাসিন্দা শাহিন। রেখে যান স্ত্রী, ৬ বছরের ছেলে সন্তান, ৮ মাস বয়সী কণ্যা এবং ৬০ ঊর্ধ্ব মাকে। বিদেশে পাড়ি জমানোর পাঁচ মাসের মাথায় শাহিনকে হারিয়ে শোকে স্তব্ধ তার পরিবার এবং স্বজনরা। শনিবার (৩১ অক্টোবর) নিহত শাহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, শাহিনের…
আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। সেই আসরে প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। ফলে বিশ্বমঞ্চে এবার জেলার বরেন্দ্রর খরা ও পানির সংকটের কথা উঠবে আলোচনায়। আর ফিরে এসে জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন মামুনুর। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিদ, উন্নয়ন কর্মী ও প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিনিধিরা, সেখানে বিশ্বনেতাদের সামনে আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনে জেলার হয়ে মামুনুর জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকার তীব্র খরা, পানির সংকট ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রামের চিত্র তুলে ধরবেন। মূল অধিবেশনের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পার্শ্ববৈঠকেও বক্তব্য…
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আগামী শনিবার (৩১অক্টোবর) দেশে আসছে। ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত হওয়ার পর তাদের মরদেহ পাঠানোর সিদ্ধান্ত নেন দেশটির সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ৭টি মরদেহের পরিচয় DNA টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
