Author: সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ কমিটিগুলোর সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুবলহাটী, শিকারপুর ও শৈলগাছী ইউনিয়নের সব পূজামণ্ডপের কমিটির প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। এ ছাড়া দুবলহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার প্রশাসনিক নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে পূজামণ্ডপের কমিটিগুলোকে সর্বদা সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান…
নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২অক্টোবর সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে। জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করতো। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা-মা প্রায় সাত…
বিয়ে বা পাত্রী দেখার কথা বলে ডেকে এনে প্রবীণ ব্যক্তির সঙ্গে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের পর ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাকারিয়া (৩৮) নামের এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে নওগাঁর মান্দা থানা পুলিশ। পুলিশ বলছে, জাকারিয়া একজন পেশাদার প্রতারক; তিনি কখনো পুলিশ, কখনো বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে অথবা ‘হানি ট্র্যাপ’ পেতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। রোববার (১১ অক্টোবর) সকালে ভুক্তভোগী ব্যক্তির পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধিতে মামলা দায়েরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা মীর মো. আনোয়ার হোসেনের (৬২) ছেলের জন্য…
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে শুমারির তথ্য সংগ্রহের কাজ। প্রাথমিকভাবে বক্তারপুর ও চণ্ডীপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। কার্যক্রমটি সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সংগ্রহের সময় নাগরিকদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ যথাযথভাবে সম্পন্ন করতে নাগরিকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নওগাঁর মান্দায় চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৮লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল জলিল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। তবে চাকরি না হওয়ায় ২লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ৬লাখ টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন একই দলের এক কর্মী। এমদাদুল হক পিন্টু নামের ওই কর্মীর অভিযোগ, তাঁর স্ত্রীকে দলিল লেখক সমিতির মুহরী পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়। তাই ঘটনার প্রতিকার পেতে গত ২৫ সেপ্টেম্বর নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। আবেদনের অনুলিপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও দেওয়া হয়েছে। ভুক্তভোগী এমদাদুল হক পিন্টু উপজেলার পরানপুর ইউনিয়নের…
নওগাঁর সাপাহারে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জবই বিলের অন্তর্ভুক্ত ডুমরইল বিলের ঘাটসংলগ্ন সড়কের দুই পাশে তালবীজ রোপণ করা হয়। সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিল এলাকার সবুজায়ন সম্প্রসারণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, “জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংস্থাটি পরিকল্পিত বনায়নের কাজ করে আসছে। তালগাছ আবাসিক পাখির আবাসস্থল সংরক্ষণ, বংশবিস্তার এবং বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সংস্থার সভাপতি ফাহাদ…
নওগাঁ জেলার মান্দা উপজেলায় সরকারি উন্নয়নকাজের মান নিয়ে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭৩০ মিটার পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বরেন্দ্র কনস্ট্রাকশন’। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, এ কাজে এ পর্যন্ত ২৪ লাখ টাকা লোকসান হয়েছে। স্থানীয়দের দাবি, সিডিউল অনুযায়ী সড়কের কাজে মানসম্মত ইটের খোয়া ও উন্নতমানের বালি ব্যবহারের নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা উপেক্ষা করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা করছে। ১ নম্বর ইটের…
গত মঙ্গলবার (৬অক্টোবর) নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ব্রিজ এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ঘটনাটি টক অফ দি কান্ট্রিতে পরিণত হয়। ঘটনা উদঘাটনে মাঠে নামে জেলা পুলিশ। অথচ সেই ঘটনার মূল পরিকল্পনাকারীই ছিলেন ভিকটিমের রোলে থাকা রাসেল বাবু নামে ওই এজেন্ট ব্যাংক শাকার অফিস সহায়ক। আর ক্যাশিয়ার নাজমুল হয়েছিলেন তাদের প্রকৃত ভিকটিম। তাকেই পিটিয়ে কেড়ে নেওয়া হয় ৩৪লাখ টাকা। অবশেষে তিন দিনের অভিযানে দুই কর্মকর্তাকে মারপিট করে ৩৪লাখ ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী তিন ব্যাংক কর্মীসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১লাখ ৪২ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং…
নওগাঁর আত্রাই উপজেলায় প্রবল বৃষ্টির মধ্যে নদী পার হওয়ার সময় বজ্রপাতে রোমান নামে ৮ বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর-রায়পুর খেয়াঘাট (পারঘাট) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোমান রায়পুর গ্রামের প্রবাসী মোহাম্মদ জমিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নদী পার হওয়ার সময় প্রবল বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রোমানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
নওগাঁ সদর উপজেলার ঐতিহ্যবাহী দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৬৩তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনভর বিভিন্ন প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ-উৎসবের মিলনমেলায়। বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফী তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলি শেখের সার্বিক…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
