Author: সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি

 নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছয়জনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কানইল গ্রামের শ্রী মড়ল মুর্মুর ছেলে শ্রী বিনত মুর্মু ও একই এলাকার মৃত মতিয়া দাসের ছেলেন উত্তম দাস (২৫), ধরমপুর গ্রামের মৃত মহর বকসোর ছেলে মো. মজিবর রহমান (৫৫), ডাঙ্গাপাড়া গ্রামের মৃত এমাজউদ্দীন মন্ডলের ছেলে মো. বজলুর রহমান (৪৫), কড়কড়িয়া গ্রামের মৃত চিরুয সিংহের ছেলে শ্রী ধীরেন (৪৫) ও ভাবিচা গ্রামের মৃত পরেশ ভৌমিকের ছেলে তপন ভৌমিক (৪০)। এদের মধ্যে বিনত মুর্মু, মজিবর রহমান ও…

Read More

নওগাঁর বদলগাছীতে প্রতারণা করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও কন্ঠ ব্যবহার করে ভুক্তভোগীর মোটরসাইকেল ছিনতাই করেছিল তারা। মঙ্গলবার (২৭অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন দুজন। গ্রেপ্তার ‍দুই যুবক হলেন ওই এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। আর ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম হুমায়ন কবির। তিনি উপজেলার আধাইপুর…

Read More

নওগাঁর মহাদেবপুরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় স্পেশাল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি মোঃ রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫)। পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- চকগোরা (সরদার পাড়া), মোঃ পিয়ারুল ইসলাম মুসা (১৯), পিতা- মোঃ অবির উদ্দীন সরদার, মোঃ সোহেল হোসেন (২১), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাহমুদ রায়হান (৩০), পিতা- মৃত আবুল কালাম আজাদ, গ্রেপ্তারকৃত আসামিরা সবাই…

Read More

জেলার রাণীনগর উপজেলার আবাদপুকুরের হরিপুর গ্রামে লক্ষ্মী পূজা উপলক্ষে সোমবার রাতে গ্রামীণ ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উদ্যোগে এই অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সের মানুষ পরিবারসহ অংশ নেন। খোলামেলা পরিবেশে পালার পরিবেশনা উপভোগ করতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টরা মনে করেন, এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে প্রাণ দেয়। গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে লোকজ বিনোদনের পরিচয় তুলে ধরতে সহায়ক হবে।

Read More

নওগাঁর মহাদেবপুর উপজেলায় লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ অক্টোবর পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি গোয়েন্দা দল গত কয়েক দিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। অনুসন্ধানে তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ফাতেমা হোমিও হল নামের প্রতিষ্ঠানে লাইসেন্স…

Read More

নওগাঁ সদর উপজেলায় এক গ্রীল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস…

Read More

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৬টার মধ্যে কোনো একসময় শহীদ মিনারটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। ইতিপূর্বেও শহীদ মিনারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে গত রাতে বাকি দুটি পিলারও ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনাটি কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামের সেকেন্দার আলী নামে একজন মুদি দোকানদার পানি নিতে বিদ্যালয় মাঠে গিয়ে শহীদ মিনারটি…

Read More

নওগাঁর মান্দায় পতিত সরকারপ্রধান শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে মাইকিংয়ের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন সভাপতি ও এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। ​স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ের কাছে ছোট মুল্লুক এলাকায় সম্প্রতি একটি টমটম অটোরিকশা নিয়ে এই প্রচারণা চালানো হয়। এতে সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর ব্যানারে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। পরে এই মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে…

Read More

আজ বুধবার (২১অক্টোবর) বিজয় দশমীর মধ্যে দিয়ে শেষ হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। উৎসবকে স্বরণীয় করে রাখতে নারীরা মেতেছে সিঁদুর খেলায়। এরপর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৬ দিন ব্যাপী আনন্দ উৎসব। এদিন সকাল থেকেই নওগাঁয় প্রতিটি মন্ডপে মন্ডপে স্বামীর মঙ্গল কামনায় নারীরা এই সিঁদুর খেলায় মেতে উঠে। এইজন্য ঢাকের কাঠি, ধূপ-ধূনার সুবাস আর শঙ্খধ্বনিতে চারদিকে বিদায়ের সুর। বিষাদ আর আনন্দের এক অপূর্ব সংমিশ্রণে সম্পন্ন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবার তিথি অনুযায়ী ছয় দিনের অতিথি মা দুর্গা আজ ফিরে যাচ্ছেন তাঁর কৈলাসধামে। আর মায়ের এই বিদায়লগ্নে শহরের মণ্ডপে মণ্ডপে দেখা গেল…

Read More

নওগাঁর দুবলহাটী এলাকার পিরোজপুর হিন্দুপাড়া দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ উপলক্ষে দেবী দুর্গার পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উক্ত মন্দিরের সভাপতি শ্রী নির্মল চন্দ্র, সহ-সভাপতি শ্রী সুদাম চন্দ্র, সেক্রেটারি শ্রী অজিত কুমার, ক্যাশিয়ার শ্রী গৌরাঙ্গ চন্দ্র প্রতি বছরের ন্যায় এবছরও তারা দুর্গা পূজার মহানবমী পূজা সম্পন্ন করেন। মহানবমী দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন ভক্তরা দেবী দুর্গার কাছে পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পূজাকে কেন্দ্র…

Read More