Author: সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে মেসার্স আফিয়া ট্রেডার্স নামক একটি কীটনাশক ঔষধের দোকানের ভ্যান্টিলেটরের গ্যাস ফ্যান কেটে চুরির ঘটনা ঘটেছে। তবে চোরেরা তাদের ব্যবহৃত মই ফেলে রেখে চলে গেছে। রবিবার (১৮অক্টোবর) ভোর দেড়টা থেকে ৫টার মধ্যে উপজেলার লোহাচুড়া বাজারে বেলায়েত হোসেনের কীটনাশকের ওই দোকানে চুরির এই ঘটনা ঘটে। এসময় চোরেরা দোকান থেকে সিনজেনটা কোম্পানির প্রায় তিন লাখ টাকার বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী বেলায়েত হোসেন। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। লোহাচুড়া এলাকার মৃত রহমানের ছেলে ও মেসার্স আফিয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী বেলায়েত হোসেন বলেন, আমি একজন কৃষি পণ্য সিনজেনটা কোম্পানির সাব ডিলার।…
নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ১৭/১০/২০২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের অন্তর্গত উজিরপুরগামী পাকা রাস্তার উপর হতে ১। মোঃ মামুন হোসেন (৩০), পিতা- মোঃ আব্দুল হামিদ, সাং- মুগরইল, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের চলমান দুর্গাপূজার একটি মন্ডপের গনেশ প্রতিমা কুড়াল দিয়ে ভেঙে দিয়েছে গোলাম রাব্বানি নামের এক যুবক। এঘটনায় ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেখানে কর্তব্যরত আনসার সদস্যসহ স্থানীয়রা। শনিবার (১৭অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের হাতাশ খাড়া পাড়া সার্বজনীন পূজা মন্ডপের ওই গনেশ প্রতিমা ভাঙচুর করা হয়। এই ঘটনায় ওই এলাকার স্থানীয় সনাতন ধর্মবলম্বীদের মাঝে ক্ষোভ ও উৎকন্ঠা বিরাজ করছে। তাদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় সনাতনীদের পূজা উৎসব পালনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আটক গোলাম বাব্বানি একই ইউনিয়নের…
রাত পোহালেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৬অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বড় এই উৎসবের আমেজ। এবার নওগাঁর ৮৩৬টি মন্ডপে বাঁজবে শঙ্খ, শোনা যাবে ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির শব্দ। তাই দেবদুর্গাকে পরিপূর্ণ রুপ দিতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। এবার সপ্তমী দু্ই দিন হওয়ায় আগামী ১৬অক্টোবর শুক্রবার থেকে ২১অক্টোবর বুধবার ৬দিন ব্যাপী শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। কয়েক ঘন্টা পরেই এবার দেবীদুর্গা মর্তলোকে আগমন ঘটকে(ঘোড়ায়) চড়ে, আর গমণ করবেন নৌকায়। তাই মাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন জেলার সকল শ্রেণী পেশার মানুষ। আর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আশায় আছেন উত্তরের এই জেলার সনাতন ধর্মাবলম্বীরা। এজন্য…
দিনদুপুরে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে এক নারীকে চেতনানাশক দিয়ে অচেতন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান পাননি স্বজনরা। মেয়েকে ফিরে পেতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে আদালতে মামলা করেছেন তার বাবা। নিখোঁজ নারী মোছা. হাবিবা ইয়াসমিন চমক (৩০)। এ ঘটনায় তার বাবা দুলাল হোসেন (৫৯) বাদী হয়ে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন। মামলায় সদর উপজেলার কীর্তিপুর (মুরাপাড়া) গ্রামের রিয়াদ হোসেন (২৮), তার বাবা-মা, ভাইসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার আরজি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চমকের বাবা…
নওগাঁর দুবলহাটিতে রাতের আঁধারে সার পাচারের অভিযোগ, ১২০ বস্তা ডিএপি আটক করলেন স্থানীয়র নওগাঁ সদর উপজেলার দুবলহাটিতে রাতের আঁধারে সার অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি নসিমন গাড়ি আটক করেছেন স্থানীয়রা। সারগুলো রাজশাহীর দুর্গাপুরে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন, পুলিশ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। আটক করা সার ইউনিয়ন পরিষদে নিয়ে ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিতরণের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। স্থানীয় সূত্রে জানা যায়, দুবলহাটি থেকে দুটি নসিমন গাড়িতে করে ১২০ বস্তা ডিএপি সার রাজশাহীর দুর্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা গাড়ি দুটি…
নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে…
মান্দায় বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শহিদুলের স্ত্রী ও ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর এলাকায় গরুর ওই বাছুর খড় খাওয়ায় হামলার এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন শহিদুলের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। সবাই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম…
সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব। এই উৎসবকে ঘিরে নওগাঁ জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমায় দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের রং ও সাজসজ্জার কাজ। পাশাপাশি পূজামণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে। আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। হিন্দু ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মূল…
নওগাঁর নিয়ামতপুর থানা, কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে থানা এলাকার ০১ টি স্থান থেকে ৭.৫(সাত কেজি ৫০০ গ্রাম) কেজি গাঁজা ও ৩৪(চৌত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন আসামী গ্রেফতার। ১৩ তারিখ মঙ্গলবার নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৬নং রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়ীতে সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৭.৫(সাত কেজি ৫০০ গ্রাম) গাঁজা ও ৩৪(চৌত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ইসাহাক আলী(৬৭), পিতা- মৃত ইসরাইল, সাং- নিমদিঘী, ডাকঘরা- পানিহারা, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করার…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
