Author: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাঁসের জমিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত রকি (৩৭) সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে যান। এসময় তারা একটি ঘাঁসের জমিতে রকি নামে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। ঘাঁসের জমির ওপর দিয়ে টানানো ঝুলন্ত বিদ্যুতের তারের সঙ্গে ওই যুবকের স্পর্শ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ওই যুবকের কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই মরদেহ উদ্ধার করে।…
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধী দল তাদের নিজ খরচে এক্সাপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌছে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। তিনি বলেছেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার শুধু বিরোধীতার স্বার্থেই বিরোধী দলের বিরোধিতা করছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা সরকারকে সহযোগিতা করছে…
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের ‘পুরাতন প্রেম’ আবারও জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সকালে ঝিনাইদহ সফরে আসা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে বিএনপি। তাই বিএনপি কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইবে—এমন প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে পুরোনো সম্পর্ক আবারও সক্রিয় হয়েছে এবং জনগণের মধ্যেও এমন ধারণা তৈরি হয়েছে। তিনি আরও অভিযোগ…
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠার সময় পা পিছলে নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতি শেষে ট্রেনটি আবার যাত্রা শুরু করার সময় রাবেয়া ট্রেনে উঠতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। সরকারের বিরুদ্ধে ৭১ এর ঘাতকরা ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। জামায়াত আমীরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে। তারা সংসদে…
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশ আলাদা নয়; বাংলাদেশ কোনো দ্বীপও নয়। ফলে মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব দেশের জ্বালানি তেলের বাজারেও পড়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বর্তমানে অস্থিতিশীল। পাশাপাশি প্রতিবেশী অনেক দেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি। এতে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছে।…
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ঝিনাইদহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে শেখ…
ঝিনাইদহে আলোচিত সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ ডিসেম্বর সকালে ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের মেয়ে সাইমা আক্তার সাবা বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেদিন রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘরের ভেতর থেকে শিশু সাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুমের স্ত্রী শান্তনা খাতুনকে…
ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলায় করায় বিউটি খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী কথিত ধর্ষণচেষ্টা মামলার বাদী ছিলেন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজ করেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। পরে বিবাদীর দায়ের করা পিটিশন দায়েরের প্রেক্ষিতে পাল্টা মামলায় ধর্ষণচেষ্টা মামলার বাদী কে গ্রেফতারের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম ওই নারীকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করা হলে ওই নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এনব তথ্য নিশ্চিত করেছেন।…
গ্যাস-বিদ্যুতের সংকটকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে এ সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে ‘লংড্রাইভ’ করছে। রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। রাশেদ খান বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট এখন জাতীয় সংকট। এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করা দরকার। কিন্তু জামায়াত এই সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
