Author: ঝিনাইদহ প্রতিনিধি
গ্যাস-বিদ্যুতের সংকটকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে এ সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে ‘লংড্রাইভ’ করছে। রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। রাশেদ খান বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট এখন জাতীয় সংকট। এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করা দরকার। কিন্তু জামায়াত এই সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের…
জামায়াতের সঙ্গে আলাপ করেই হয়তো রাজধানীর গুলশান সহ বিভিন্ন স্থানে কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করার সাহস দেখিয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে…
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রেরই অংশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এসব সংকট সমাধানে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে বিরোধী দল লংমার্চ করছে। তিনি প্রশ্ন রাখেন, লংমার্চ করে কী ধরনের…
ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালোইঞ্জিন চালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়দাহ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি স্যালোইঞ্জিন চালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ…
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোনায়েম হোসেন ভায়না বাজারে একটি স্কুলের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। মোনায়েমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে…
ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এ সার জব্দ করা হয়। কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার পাচার করা হচ্ছে এমন খবরে শৈলকুপার চড়িয়ার বিল বাজারে স্থানীয় বাসিন্দারা সার বোঝাইকৃত ভ্যান জব্দ করে পুলিশ ও কৃষি অফিসে জানায়। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় এসব সার জব্দ করেন। পরে স্থানীয় কৃষকদের মাঝে জব্দকৃত এসব সার বিক্রি করা হয়। স্থানীয় কৃষক জাবেদ আলি বলেন, সারগুলো ভ্যানযোগে চলে যাওয়ার…
ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক। ভুক্তভোগী তিন শিক্ষার্থী ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। পুলিশ জানিয়েছে, মাদ্রাসাশিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গত কয়েকদিনে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায়…
ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে অবস্থিত নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে ওই ক্লিনিকে কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের সময় তিনি অপারেশন থিয়েটারেই মারা যান। তবে তার গর্ভ থেকে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতককে জীবিত বের করতে সক্ষম হন। এ ঘটনায় নিহত নারীর…
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, জন্মাষ্টমীর এই আনন্দ, উৎসব ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সংহতি প্রকাশ করতেই তিনি অনুষ্ঠানে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আপনাদের উৎসব পালন করবেন, সরকার আপনাদের পাশে আছে।’ এ সময় তিনি ধর্ম পালনে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে জানতে চান। তাদের ইতিবাচক সাড়া পেয়ে তিনি ধর্মীয় সম্প্রীতির এই পরিবেশ বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন। মন্ত্রী আরও…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
