ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (NIET)-এর উদ্যোগে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পিঠা উৎসব। রাজধানীর পান্থপথে অবস্থিত NIET-এর নিজস্ব ভবন প্রাঙ্গণেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
পিঠা উৎসবকে কেন্দ্র করে NIET-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে বসানো স্টলগুলোতে থাকছে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও মুখরোচক অন্যান্য খাবার। উৎসবটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা মানসিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এ উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে NIET ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

