রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট। পরে যোগ দিয়েছে আরো ৪ ইউনিট। ২ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

