মেহেদির নকশায় হাতে লেখা ‘বিআরটিসি’—নতুন কর্মজীবনের প্রথম দিনেই ভালোবাসা ও গর্বের এক অনন্য প্রকাশ ঘটিয়েছেন পিংক বাসের এক নারী চালক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে গোলাপি পোশাক ও হিজাব পরিহিত অবস্থায় বাসের চালকের আসনে দেখা যায়।
ছবিতে তার দুই হাতেই রয়েছে মেহেদির নকশা। এর মধ্যে এক হাতে লেখা ‘বিআরটিসি’। নতুন কর্মস্থলের প্রতি তার আবেগ ও ভালোবাসার প্রতীক হিসেবে বিষয়টি নজর কেড়েছে।
নারীদের গণপরিবহন খাতে অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। চালকের আসনে নারীদের এমন উপস্থিতি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও আত্মনির্ভরতার ইতিবাচক পরিবর্তনেরই প্রতিচ্ছবি।

