Author: নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)-এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রিয়াদুজ্জামান আলিফের যমুনা নদীতে ডুবে মৃত্যু হয়েছে। গত ২ জুন, মঙ্গলবার দুপুর ২টায় যমুনা নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির সিএসই বিভাগের ২৭এম১ ব্যাচের একজন নিয়মিত ছাত্র ছিলেন। জানা গেছে, বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে নদীর তীব্র স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। পরবর্তীতে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। ইউনিভার্সিটির উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে…

Read More

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য আসলাম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রাত আনুমানিক ২:৩০ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। পারিবারিক সূত্রে তার ভাগ্নি জানায়, জামালপুরের সরিষাবাড়ীতে বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সাংবাদিক আসলাম ইকবালের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, গণমাধ্যম অঙ্গন এবং স্থানীয় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে।

Read More

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার আজ আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবেন। বুধবার (৩ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বেলা ১১টার দিকে মামলাটির শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এদিন সকাল ৮টার দিকে দুই আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। প্রথমে তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বেলা পৌনে ১১টার দিকে আদালতের এজলাসে তোলা হয়। এর আগে মঙ্গলবার (২ জুন) মামলার রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মাধ্যমে মাত্র একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষ্যগ্রহণ শেষে…

Read More

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও তিনজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে সৌদি আরবে মোট ৪৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ৫২টি ফিরতি ফ্লাইটে মোট ২১ হাজার ৩৪৩ জন হাজি বাংলাদেশে ফিরে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন হজযাত্রী রয়েছেন। বুলেটিনে জানানো হয়, মৃত্যুবরণকারী ৪৪ জন হাজির মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ফিরতি হজ ফ্লাইট…

Read More

কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি ঢাকাকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। স্ট্যাটাসে নবীন হাশেমি বলেন, ঢাকার দায়িত্ব তাকে দেওয়া হলে মাত্র ১০০ দিনের মধ্যেই রাজধানীকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে রূপান্তর করা সম্ভব হবে। তিনি বলেন, যদি এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হন, তবে যে কোনো ধরনের শাস্তি গ্রহণ করতেও তিনি প্রস্তুত। নিজেকে রাজনীতির বাইরে অবস্থানকারী ব্যক্তি উল্লেখ করে নবীন বলেন, তিনি দায়িত্ব পেলে ১০০ দিনের মধ্যে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের জনগণের জন্য কার্যকরভাবে কাজ করার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান।…

Read More

আজ (৩ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। বাংলাদেশেও দিনটি উপলক্ষে বিভিন্ন সাইকেল রাইডিং সংগঠন ও সাইক্লিং কমিউনিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপনের মাধ্যমে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত যানবাহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। সাইকেল এমন একটি সহজলভ্য ও সাশ্রয়ী বাহন, যা সমাজের ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের নাগালের মধ্যে রয়েছে। এটি বায়ুদূষণ কমাতে সহায়তা করে, জ্বালানি সাশ্রয় করে এবং নগর এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত সাইকেল চালানো মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করতেও কার্যকর ভূমিকা রাখে। বিশ্ব সাইকেল দিবস ঘোষণার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রভিত্তিক অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তিনি সাইকেলের গুরুত্ব ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে…

Read More

রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।  সোমবার মধ্যে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে শহরের তবলছড়ির পোস্ট অফিস কলোনী এলাকার এ ঘটনা ঘটে। নিহত পুলিশ উপপরিদর্শকে নাম- সাজেদুল হক। সে রাঙামাটি সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক। সে শহরের তবলছড়ি পোস্ট কলোনীতে স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনী এলাকায় এক ভাড়া বাসার কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাজেদুল হক। মরদেহটি উদ্ধার রাত ১২ টা ৫০ মিনিটে দিকে রাঙামাটি সদর হাসপাতালে মর্গে…

Read More

 পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩১ মে) রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ছয় হাজার ১৭৫ জন হাজি নিরাপদে দেশে পৌঁছেছেন। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার রাতে মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে জানানো হয়, গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়। প্রথম ফিরতি ফ্লাইটে (এসভি-৫৮০৬) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে…

Read More

 সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। শুক্রবার (৩০ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটের দুটি হাসপাতালে এই দুই শিশুর মৃত্যু হয়। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ছয় মাস বয়সী আরিফা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ওসমানীনগর উপজেলার বাসিন্দা নাজমুল হকের মেয়ে। অন্য শিশু আবদুল্লাহ আল মাহিন (৮…

Read More

 লক্ষ্মীপুরে পবিত্র ঈদের দিন পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত স্বামী রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের খইয়া গাজী হাওলাদার বাড়ির মো. ইউছুফের ছেলে। আজ শনিবার (৩০ মে) সকালে র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে রাজুর সঙ্গে ভুক্তভোগী পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রতিনিয়ত পারিবারিক কলহ চলে আসছিল।…

Read More