Author: নিজস্ব প্রতিবেদক
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ওয়ান-ইলেভেনের সময়কার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা, বিএনপি ভাঙার অপচেষ্টা এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরে তার পুত্র এম সাফাক হোসেনের প্রভাব বিস্তার ও অনিয়ম-দুর্নীতির বিষয়েও তদন্তের প্রস্তুতি চলছে। ওয়ান-ইলেভেনের সময় এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনের প্রভাবশালী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তার গ্রেপ্তারের পর তার সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র মতে, সে সময় তিনি বিশেষ প্রভাববলয়ের প্রতিনিধিত্ব করে…
বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি প্রকাশ করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ সিডনি। খবরে বলা হয়, অতীতে ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে শায়খ আহমাদুল্লাহর কিছু মন্তব্য পুনরায় জনসমক্ষে আসার পর সেগুলোকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করা হয়। তার বক্তব্যে ইহুদিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বব্যাপী অস্থিরতার সঙ্গে তাদের সম্পৃক্ত করার অভিযোগও উঠে এসেছে। ভিসা বাতিলের সিদ্ধান্তটি কার্যকর করা হয় এমন সময়ে, যখন তিনি সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। দেশটির অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট বিষয়টি নিশ্চিত করে জানান, ইহুদিবিদ্বেষী বা…
ইরানের ইন্টারনেট বন্ধের ঘটনা এখন যেকোনো দেশে জাতীয় পর্যায়ের নেট বন্ধের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশব্যাপী এই ইন্টারনেট বন্ধ এখন পর্যন্ত যেকোনো দেশের তুলনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটি টানা ৩৭ দিনে অর্থাৎ ৮৬৪ ঘণ্টায় পৌঁছেছে, যা আগের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এই দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ইরানের সাধারণ জনগণ কার্যত বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুন ধরে যায়, এতে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় বাস চালক ও হেলপারদের ভাষ্য অনুযায়ী, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী এই পরিবহনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাদের দাবি, পরিত্যক্ত বাসগুলোর…
নীলফামারীর ডিমলায় হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত নবজাতকের নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট (ক্লিনিকপাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের কন্যা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জন্মের কয়েকদিন পর থেকেই শিশুটির জ্বরসহ হামের উপসর্গ দেখা দেয়। শনিবার সকালে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে…
ঈদুল ফিতরের উৎসবের আমেজ কাটতে না কাটতেই প্রেক্ষাগৃহমুখী দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব শো বন্ধ থাকবে, যা কার্যকর থাকবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। ৪ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনার প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ফলে প্রেক্ষাগৃহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়—প্রাইম টাইম শোগুলো আপাতত বন্ধ থাকছে। এদিকে যেসব দর্শক আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত প্রক্রিয়ায় সব অগ্রিম টিকিটের…
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির কর্তৃপক্ষ রাজধানীসহ সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে। গত শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সরকার এক ধাক্কায় পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি নির্ধারণ করে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। একই সঙ্গে বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিক্ষোভের মুখে শুক্রবার রাতেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার পূর্বের সিদ্ধান্ত আংশিকভাবে সংশোধন করেন। তিনি তেলের ওপর শুল্ক কমিয়ে পেট্রোলের দাম প্রতি…
বর্তমান সময়ে এসে যদি কেউ জিজ্ঞেস করে— ‘বাংলাদেশের তরুণরা কেমন?’ তাহলে সৎ উত্তর হবে: ‘তারা একই সাথে ভবিষ্যৎ, হতাশা, সম্ভাবনা, বেকারত্ব আর ফেসবুক কমেন্ট সেকশনের প্রধান স্টেকহোল্ডার।’ বিশ্ব যেখানে তরুণদের নিয়ে ভাবছে Innovation, AI, Green Economy— বাংলাদেশ সেখানে ভাবছে—“এই ছেলেটার চাকরি কবে হবে?” এই লেখাটি তাই কোনো অনুপ্রেরণামূলক নয়, বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার চেষ্টা। বাংলাদেশে তরুণ মানেই সংখ্যার পাহাড়। ১৫–২৯ বছরের তরুণ প্রায় ৪৫ মিলিয়ন। অর্থনীতিবিদরা একে বলেন Demographic Dividend। কিন্তু বাস্তবে এই ডিভিডেন্ড অনেকটা লটারি টিকিটের মতো—জেতার সম্ভাবনা আছে, কিন্তু কাটলেই যে জিতব এমন না। বিশ্বের অনেক দেশ এই তরুণ শক্তিকে ব্যবহার করেছে—দক্ষিণ কোরিয়া শিল্পে, ভিয়েতনাম উৎপাদনে,…
বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে সোনারগাঁও ইউনিভার্সিটি একটি সম্ভাবনাময় ও দ্রুত বিকাশমান প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক শিক্ষাপদ্ধতি, দক্ষতাভিত্তিক পাঠদান এবং গবেষণাকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা ও পেশাগত দক্ষতায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি ইতোমধ্যে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এই বিশ্ববিদ্যালয়টি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’ অনুযায়ী সরকার অনুমোদিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত। প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়। ২০১২ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর থেকে বিশ্ববিদ্যালয়টি ধারাবাহিকভাবে…
দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এর আগে আগামী রোববার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুটি সিটি করপোরেশন ও দুটি জেলায় এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হবে। রোববার ঢাকার নবাবগঞ্জে আয়োজিত হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলায় এই বিশেষ কর্মসূচি চালু হবে। পরবর্তীতে তা পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ৩ মে থেকে বাকি এলাকাগুলোতেও ধাপে ধাপে টিকা প্রদান কার্যক্রম চালু করা হবে, যাতে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
