Author: নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির নির্বাসিত সাবেক যুবরাজ রেজা শাহ পাহলভী। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই ঘটনাকে ইরানের জনগণের জন্য ‘স্বাধীনতার সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন। নিবন্ধের শুরুতেই পাহলভী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, ট্রাম্প সম্প্রতি ইরানিদের উদ্দেশে বলেছিলেন, ‘তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।’ পাহলভীর মতে, এই বক্তব্য ইরানিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সাবেক এই যুবরাজ লেখেন, গত প্রায় পাঁচ দশক ধরে ইসলামি প্রজাতন্ত্র প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে সংঘাত উসকে দিয়েছে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির…
হঠাৎ যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধের খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে চরম আতঙ্কের মধ্যে সময় পার করেছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইস্তানবুল থেকে তার দুবাই যাওয়ার কথা থাকলেও শেষমেশ তাকে বাধ্য হয়ে ঢাকার ফ্লাইট ধরতে হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ও আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, নুসরাত ফারিয়া বিমানবন্দরের একটি লাউঞ্জে বসে আছেন। তার সামনের টেবিলে রাখা পাসপোর্ট, বোর্ডিং পাস ও পানির বোতল এবং পেছনের টিভির স্ক্রিনগুলোতে আন্তর্জাতিক সংবাদ চলছে। ক্যাপশনে ফারিয়া লেখেন, “আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল।…
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ঘটনার জবাবে ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১ মার্চ) সকালে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এবার আরও বড় ও জোরালো অভিযানের ঘোষণা দিয়েছে দেশটি। ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র…
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ঘটনার জবাবে ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১ মার্চ) সকালে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এবার আরও বড় ও জোরালো অভিযানের ঘোষণা দিয়েছে দেশটি। ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র…
ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এ তথ্য প্রকাশের পর মুহূর্তেই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তেহরানসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন বহু ইরানি নাগরিক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মানুষ গান বাজিয়ে, হাততালি দিয়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ করেন। অনেক বাসিন্দাকে জানালার পাশে দাঁড়িয়ে জোরে গান বাজাতে ও উল্লাস করতে দেখা যায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও তারা…
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ফারস নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির তাসনিম ও ফারস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। রোববার (১ মার্চ) নেতার কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। খবরটি আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফার্স জানায়, সর্বোচ্চ নেতার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াকিবহাল সূত্রের সঙ্গে যোগাযোগের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে শনিবার সকালের আরেক হামলায় খামেনির পুত্রবধূদের একজনও নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, সময় বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি…
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। কেন ইকরা আত্মহত্যা করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। তিনিও খবর পেয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খোলেননি। ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা।
ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা। ইতোমধ্যে, কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিস টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতোমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা…
ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে ইসরায়েল দাবি করছে, এটি ‘প্রাক-প্রতিরোধমূলক হামলা’ ইরানে। এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
