Author: নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরে ফাতেমাতুজ জহুরা জুহি (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তার মা এলিজা শারমিন (৪৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩০ এপ্রিল বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হওয়ার পর তারা আর ফিরে আসেননি। শনিবার (৯ মে) দুপুরে এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী জামাল উদ্দিন কানু ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের লাক্সারী হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে বসবাস করেন। পরিবার সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল বিকেলে মা ও মেয়ে একসঙ্গে ঘুরতে বের হন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য বিভিন্ন…
বগুড়ার সদর উপজেলায় নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে জেলা পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নারুলী এলাকার বাসিন্দা শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজান মাসে নিপা শেখেরকোলা ইউনিয়নের দুলাল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। জানা গেছে, শুক্রবার রাতে নিপা একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরদিন শনিবার সকালে স্থানীয় এক…
সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয় ব্যাচের আবর্তন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং তাদের শিক্ষাজীবনের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ, যা তাদের ভবিষ্যৎ জীবনপথে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথিলা নাজনীন নীলিমা, সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক মো. আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), এবং কলা ও…
বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক হতাহতের পরিস্থিতি সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ, আহতদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালানো হচ্ছিল। তিনি বলেন, দেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার অন্যতম অগ্রদূত ডা. সামন্ত লাল সেনও ওই ঘটনায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন।…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্ত রাজনীতিকরণে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি এর বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন। শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন,…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা। এ সময় বিমানবন্দর এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজন ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এদিকে বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই মাদারীপুর সদর উপজেলার…
যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত স্বার্থে বিভিন্ন দেশে পুরনো ও পতিত শক্তিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, কোনো দেশে প্রথমে প্রধান রাজনৈতিক শক্তিকে দুর্বল বা সরিয়ে দেওয়া হয়, পরে দ্বিতীয় বা তৃতীয় সারির শক্তিকে ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত আবার পুরনো পক্ষের কাছেই ফিরে যায় যুক্তরাষ্ট্র। রনি আফগানিস্তানের উদাহরণ টেনে বলেন, তালেবান একসময় যুক্তরাষ্ট্রেরই সৃষ্টি ছিল। পরবর্তীতে তারাই তালেবানকে দমন করে বিভিন্ন শক্তিকে সামনে নিয়ে আসে এবং ভারত-পাকিস্তানসহ আঞ্চলিক শক্তিগুলোকেও সেখানে সম্পৃক্ত করে। তবে শেষ পর্যন্ত আবার তালেবানের হাতেই ক্ষমতা ফিরে যায়।…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক। শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দিবাগত রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার ও শাহেদ আলম। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক…
প্রথম সেশন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ, স্কোর ৩৮০/৭ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১০৯ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৩৮০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে দল যোগ করেছে ৭৯ রান। এদিন আউট হয়েছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সেশনের শেষে তিনি ৭১ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে রয়েছেন ইবাদত হোসেন। আজ উইকেটে বলের আচরণ ছিল কিছুটা অনিয়মিত। কিছু বল অতিরিক্ত বাউন্স করেছে, আবার কিছু বল নিচু হয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এমন কঠিন উইকেটেও ধৈর্যের সঙ্গে ব্যাট…
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ধরনের গণহত্যার বিচার নিশ্চিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বরের শহিদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জাতীয় সংসদের প্রথম দিনেই শাপলা গণহত্যার শহিদদের স্মরণ করা হয়েছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার বার্তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের ঘটনার বিচার ও শহিদদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিএনপি শুরু থেকেই রাজনৈতিক অবস্থান নিয়েছে এবং ওই ঘটনার প্রতিবাদে দুই দিনের হরতালের ডাকও দিয়েছিল। অনুষ্ঠানে শাপলা…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
