Author: নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁও ইউনিভার্সিটি আবারও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে। গ্লোবাল রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (গ্রিক) ২০২৬-এ অংশগ্রহণ করে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। গত ৮ মে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় “SU NextGen Innovators” দল তাদের “Clean Energy and Smart Fuel Station” প্রজেক্টের জন্য স্বর্ণপদক অর্জন করে। একইভাবে “Estate Maestro” দল “AI-Powered Hi-tech Quantum Real Estate (10th Edition)” প্রজেক্ট উপস্থাপন করে আরেকটি স্বর্ণপদক লাভ করে। অন্যদিকে “SU i-Hub” দল “Waste Water to Energy (2nd Edition)” প্রজেক্টের মাধ্যমে রৌপ্য পদক অর্জন করে, যা পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ…
পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি চেইন অব কমান্ড ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে তিনি পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া, যিনি শিক্ষার্থীদের কাছে ‘মোনামি’ নামেও পরিচিত। সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন। ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.” তিনি জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণে আগ্রহী ছিলেন না তিনি। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন…
গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা বৃদ্ধি, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থি। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, এ ধরনের কার্যক্রম নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালারও লঙ্ঘন। হাইকোর্ট উল্লেখ করেন, দেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত…
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), জমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক। তার ছেলে মেহেদী হালিম বিক্রি করতেন, সাকিব একটি কারখানায় কাজ করতেন এবং রাকিব চটপটি বিক্রি করতেন। ঘটনার সময় বাবা ও তিন ছেলে ঘুমিয়ে ছিলেন। পরিবারের মা রান্নার কাজে পানি আনতে ঘরের…
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতে বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন মাহিন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখ ঢাকা অবস্থায় ৪ থেকে ৫ জন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলিটি তার পায়ে লাগে। পরে তিনি মাটিতে পড়ে গেলে আরও একটি গুলি করা হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত…
বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দেওয়া এক বক্তব্যে তিনি জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো, বাড়ি থেকে কাজ করার প্রবণতা বাড়ানো এবং আমদানি নির্ভরতা সীমিত করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানান। নরেন্দ্র মোদি বলেন, ভারতে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ স্বর্ণের পেছনে ব্যয় হয়, যা বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করে। দেশের স্বার্থে অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন,…
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হুমকি এবং ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের শঙ্কা আরও তীব্র হয়েছে। এশীয় অঞ্চলের লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। আন্তর্জাতিক বাজারে বহুল ব্যবহৃত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩১ সেন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮.৩৮ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবারও বিশ্ব তেলের…
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সীমান্তঘেঁষা গ্রামগুলোর পরিবেশ। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও ক্ষোভ। শুক্রবার (৮ মে) গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ধ্বজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মোরছালিন এবং মানিক্যমুড়ি গ্রামের নবীর হোসেন। শনিবার (৯ মে) বিকেলে বিএসএফ মরদেহ দুটি হস্তান্তর করলে রাতেই নিজ নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়। রোববার এলাকায় গিয়ে দেখা যায়, নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। নবীর হোসেনের মা জাহেরা বেগম পুত্রশোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন।…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। রোববার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ব্যক্তি এবং রাজনীতির বাইরে থাকা যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপির সাবেক নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
