Author: অধিকার ডিজিটাল ডেস্ক
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার খাল-বিল, জলাশয়ের পাড়, রাস্তার ধারে কিংবা ফসলের মাঠে একসময় সহজেই চোখে পড়ত ঢোলকলমি। গ্রাম্য ভাষায় কোথাও এটি ‘বেদমা’, আবার কোথাও ‘কুলুম গাছ’ বা ‘বেড়ালতা’ নামে পরিচিত। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় এই পরিচিত গাছটি আগের মতো আর তেমন দেখা যায় না। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার প্রকৃতির এক অনন্য অনুষঙ্গ। ঢোলকলমির বৈজ্ঞানিক নাম Ipomoea carnea। ইংরেজিতে এটি Pink Morning Glory নামে পরিচিত। গুল্মজাতীয় এই উদ্ভিদ লতার মতো বেড়ে ওঠে। এর হালকা বেগুনি রঙের ফুল দেখতে অনেকটা মাইকের আকৃতির হওয়ায় এটি সহজেই সবার নজর কাড়ে। ভোরে ফুটে ওঠা ফুলগুলো সন্ধ্যা পর্যন্ত সতেজ থাকে। একটি মঞ্জরিতে সাধারণত চার থেকে…
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্ণফুলী টানেল প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য তুলে ধরেছে। ১০ হাজার ৬৮৯ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির ওপর প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনে বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়মের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন অর্থবছরে প্রকল্প-সংক্রান্ত ৬৮টি অডিট আপত্তি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে ৪৮টিকে গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব আপত্তি নিষ্পত্তি না হওয়ায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেছে আইএমইডি। মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাছ লাগানোর জন্য ৪৮ কোটি টাকার ব্যয় দেখানো হলেও বাস্তবে কোনো…
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে সেলেসাওদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়ন্ত্রণে রাখা। ম্যাচের আগে সেই লক্ষ্যেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছে ব্রাজিল শিবির। বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, হালান্ডের মতো বিশ্বমানের ফরোয়ার্ডকে নিয়ে তার ডিফেন্ডারদের আলাদা করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। আনচেলত্তি বলেন, “হালান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের বুঝিয়ে বলতে হবে না সে কীভাবে খেলে। তারা আমার চেয়েও তাকে ভালো চেনে, কারণ তার বিপক্ষে তারা অনেকবার খেলেছে।…
দেশে গত জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু রয়েছেন। একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন, যা মোট নিহতের প্রায় ৩১ শতাংশ। রোববার (৫ জুলাই) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় ৩০ দশমিক ৭২ শতাংশ। এছাড়া পথচারী নিহত হয়েছেন ৯১ জন এবং চালক…
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নদ-নদী, খাল-বিল ও মুক্ত জলাশয় থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। স্থানীয় বাসিন্দা, জেলে, ব্যবসায়ী ও মৎস্য সংশ্লিষ্টদের মতে, কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে অদূর ভবিষ্যতে এ অঞ্চলের ঐতিহ্যবাহী দেশীয় মাছ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে। এর ফলে নদীতীরবর্তী জনপদের মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে শৈশবের পরিচিত দেশীয় মাছের স্বাদ ও জলজ জীববৈচিত্র্যের ঐতিহ্য। স্থানীয় সূত্র ও প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র এক দশক আগেও ধনবাড়ী উপজেলার ঝিনাই নদী, বংশাই নদী, বিভিন্ন খাল-বিল, পুকুর-ডোবা ও মুক্ত জলাশয়ে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যেত। সে সময় বহু মানুষ মাছ ধরাকে পেশা হিসেবে গ্রহণ…
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। শনিবার (৪ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠানে সরকারের প্রতিনিধি, সংসদ সদস্য, কূটনীতিক এবং বিশিষ্টজনেরা অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেও গভীর। তিনি স্মরণ করিয়ে দেন, মার্কিন স্থপতি লুই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন এবং বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের স্থাপত্যে অবদান দুই দেশের ঐতিহাসিক বন্ধনের অনন্য উদাহরণ। পাশাপাশি ১৯৭১ সালের…
দেশ গঠনে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে যে কোনো মূল্যে দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদক থেকে সমাজকে মুক্ত করতে হবে। শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে নাগরিক কমিটির আয়োজনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, “মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে হলে প্রতিটি পরিবার, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সামাজিক আন্দোলন শুরু করতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সন্তান…
দেশের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে গঠিত একমাত্র রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)। আন্তর্জাতিক মানদণ্ডে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এই কাউন্সিলের অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ বিবেচিত হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৮টি একাডেমিক বিভাগের একটিও এখন পর্যন্ত চূড়ান্তভাবে বিএসি স্বীকৃতি অর্জন করতে পারেনি। ফলে শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে, বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট’ বা প্রাথমিক আবেদন জমা দেওয়ার ক্ষেত্রেও অনেক বিভাগে রয়েছে অনীহা ও ধীরগতি। মোট ৩৮টি বিভাগের মধ্যে মাত্র ২০টি বিভাগ প্রাথমিক আবেদন প্রস্তুতের পর্যায়ে পৌঁছেছে। বাকি ১৮টি বিভাগ এখনো আবেদন…
বিশ্বকাপের শেষ ষোলোতে আগামী রোববার মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি ঘিরে প্রকাশিত অপ্টার সুপার কম্পিউটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে অপ্টার বিশ্লেষণে দেখা গেছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও ব্রাজিলের পক্ষেই বেশি। সেলেসাওদের শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে। শেষ ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।…
খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু দূরে নিহতের ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার করা হয়। নিহত সমীর ভট্ট দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোদলা গ্রামের রবীন ভট্টের ছেলে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সমীরকে হত্যার পর তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
