Author: নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলম (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সোনা মিয়া এবং অপর আরোহী কালু মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে কালু মিয়া এবং বিকাল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ…
সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক…
ভারতের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। শনিবার (৯ মে) দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এ পদে রয়েছেন। এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদেও ছিলেন। ১৯৮৫…
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের বাতানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোরসালিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ধজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে কয়েকজন যুবক মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মোরসালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.…
কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনূস সরকার সাংবাদিকদের চরমভাবে নির্যাতন করেছে। দেশের ইতিহাসে এত সংখ্যক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও আটকের খারাপ নজির স্থাপন করেছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ইউনূস আমলে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, কারাগারে আটকে রাখা হয়েছে। কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দেওয়া ও সাংবাদিকদের নির্যাতন বন্ধ করা বর্তমান সরকারের দায়িত্ব। তারা যদি সেই দায়িত্ব না নেয়, তাহলে ধরে নিতে হবে তারা…
নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (৬ মে) র্যাব-১৪ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করে। পরে তাকে নেত্রকোনা মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত সাগর নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ২০২২…
ঋণ পরিশোধ না করে হজ করলে কি হজ আদায় হবে? সম্পাদিত ও পরিমার্জিত সংবাদ: ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। এটি শুধু আনুষ্ঠানিক ধর্মীয় পালন নয়, বরং মানুষের আত্মিক, নৈতিক ও সামাজিক জীবনের পরিশুদ্ধির এক মহাপ্রশিক্ষণ। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে—ঋণ পরিশোধ না করে হজ করলে সেই হজ আদায় হবে কি না? ফুকাহায়ে কেরামের মতে, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় হজ পালন করলে এবং হজের সব রোকন ও শর্ত যথাযথভাবে পূরণ করলে তার হজ শুদ্ধ হবে। কারণ হজ পালনে ব্যবহৃত সম্পদের উৎস বা ঋণগ্রস্ত থাকার বিষয়টি হজের শুদ্ধতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তবে ইসলামি শরিয়তের দৃষ্টিতে যে ব্যক্তি…
পর্দার জনপ্রিয় নায়ক থেকে রাজনীতির ময়দান—গত কয়েক মাস ধরে টালিউড সুপারস্টার দেবকে ঘিরে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছিল। গুঞ্জন উঠেছিল, তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? ভারতের লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চা তৈরি হলেও অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, “এসব কথা কারা ছড়ায়? আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি বলে মনে হয়? রাজনীতি না করলে জীবন চলবে না, এমন অবস্থায় আমি নেই। আমি তো রাজনীতি করতেই চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই রাজনীতিতে এসেছি। তাই রাজনীতি ছাড়া আমি টিকতে পারব না—এ ধারণা সম্পূর্ণ ভুল।” এসময়…
কুষ্টিয়ায় আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধনে আসেন এমপি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সেখানে গিয়েও একই ধরনের স্লোগান দেন এবং মাঠের ভেতরে বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও…
জামালপুরে দলবদ্ধ ধর্ষণ, অপহরণ ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। এসব মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক কিশোর আসামিকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ড…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
