Author: নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারেরও বেশি বেড়ে যাওয়ার পর এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে।  সোমবার সকালে লেনদেন শুরুর পরপরই জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ ৬ শতাংশের বেশি পড়ে যায়। সূচকটি ৬.২ শতাংশ কমে ৫২,১৬৬.৯২ পয়েন্টে নেমে আসে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও ৬.৩ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শেয়ারবাজারেও ৩ শতাংশের বেশি পতন দেখা গেছে। এদিকে, বাজার খোলার আগেই যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক এস অ্যান্ড পি ৫০০ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচার প্রায় ১.৯ শতাংশ পড়ে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে সম্ভাব্য পতনের ইঙ্গিত…

Read More

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কিছু মার্কিন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘অর্ডারড ডিপারচার’ বা বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনার আওতায় এসব কর্মীকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর যে সংঘাতের সূচনা হয়, তার পরিপ্রেক্ষিতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। সেই পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো সৌদি আরবের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মার্কিন কূটনৈতিক কর্মীদের…

Read More

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুগ্রপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস এ আদেশ জারি করেন। বিস্তারিত আসছে…

Read More

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি দ্রুত শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। দুপুর ২টার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসাইনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্টশিট, ব্যালটপেপারসহ নির্বাচনে ব্যবহৃত সব ধরনের সরঞ্জামাদি সংরক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরবর্তী শুনানিতে সেগুলো প্রয়োজন হলে আদালতে উপস্থাপন করা যায়। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুল হক। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে…

Read More

নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রায়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম ও ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন। প্রতিটি…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে এবং সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ধারাবাহিকভাবে…

Read More

আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বব্যাপী ৮ মার্চ এ দিবসটি পালন করা হয়। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রা এবং সম্মাননা প্রদানের আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি দিতে দেওয়া হবে ‘অদম্য নারী পুরস্কার’। একই সঙ্গে গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান দিবসটি…

Read More

রাজধানীর পুরান ঢাকায় একটি রেস্তোরাঁয় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) ইফতারের সময় রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি শাখায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় রেস্তোরাঁটির ভেতরে ও সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ক্রেতা ইফতার করতে সেখানে গেলে ইফতারের খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক তীব্র আকার ধারণ করলে কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর চড়াও হন। এ সময় কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল হাতে নিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায়…

Read More

নিষেধাজ্ঞা সত্ত্বেও যাতায়াতের রুট হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করায় পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি নিজেই। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সেই ট্যাংকার জাহজটির নাম প্রিমা। তবে সেটি কোন দেশের জাহাজ তা জানায়নি রেভল্যুশনারি গার্ড। বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা বার বার সতর্কবার্তা দিয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র সমর্থকদের জাহাজ চলাচল নিষেধ। কিন্তু প্রিমা নামের ট্যাংকার জাহাজটি আমাদের সতর্কবার্তা আমলে নেয়নি।” আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত…

Read More