Author: অধিকার ডিজিটাল ডেস্ক
বিশ্বকাপে ব্রাজিলকে সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হয়। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। তবে নকআউট পর্বে জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে—এমন সাহসী ভবিষ্যদ্বাণী করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জার্মান গবেষক ও গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তিনি দাবি করেছিলেন, রাউন্ড অব ৩২-এ জাপানের কাছেই থামবে সেলেসাওদের বিশ্বকাপ অভিযান। তার এই পূর্বাভাসকে অনেকেই গুরুত্ব দিয়েছিলেন। কারণ, আগের তিনটি বিশ্বকাপে তার পরিসংখ্যানভিত্তিক মডেল সঠিকভাবে চ্যাম্পিয়ন দলের নাম নির্ধারণ করেছিল। সোমবার জাপানের বিপক্ষে ম্যাচের শুরুতে ক্লেমেন্টের পূর্বাভাস সত্যি হতে চলেছে বলেই মনে হচ্ছিল। প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় জাপান এবং ব্রাজিলকে চাপে ফেলে দারুণ ফুটবল উপহার দেয়। এতে ব্রাজিল সমর্থকদের মধ্যে শঙ্কা ছড়িয়ে…
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি ব্যবস্থাপনায় বিমানযোগে দোহা থেকে মরদেহগুলো সিলেটের Osmani International Airport-এ পৌঁছায়। বিমানবন্দরে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতদের স্বজনরা মরদেহ গ্রহণ করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়। এ সময় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক কর্মকর্তা Md. Tajuddin উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দাফন সম্পন্ন করার জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জনপ্রতিনিধিরা এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পাঁচটি পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তাই তাদের পুনর্বাসন ও…
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকলেও নির্ধারিত সময়ের পর দেরিতে এলে বিশেষ পরিস্থিতিতে রেজিস্টারে তথ্য সংরক্ষণ করে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী…
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আট বছর বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। নিহত শিশুর নাম শাহাদাত হোসেন (৮)। তিনি সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে এবং হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৭ জুন) চন্দ্রপাড়া দরবারসংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষে আয়োজিত একটি মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আইরিন মণি নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সদস্যদের প্রত্যক্ষ ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদায়ী সহ-সভাপতি আল হুদার সভাপতিত্বে এবং অগ্রপথিক তাবাসসুম মোহসীনা ও নবীন পথিক অমিত হাসান অভীকের…
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ কফিনবন্দি অবস্থায় দেশে পৌঁছেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সকাল পৌণে সাতটার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছালে নিহতদের স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। কফিনগুলো একে একে বের করে আনা হলে শোকাহত স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বিমানবন্দরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় নিজ…
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) রাতে কালাইয়া বন্দর এলাকায় সংঘটিত এ ঘটনায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, কয়েকজনকে মারধর এবং একটি বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিলটি কালাইয়া বন্দর প্যাদা রোড এলাকায় পৌঁছালে ওষুধ ব্যবসায়ী রাজীব চন্দ্র শীলের দোকান এবং মো. জাফর খানের হার্ডওয়্যারের দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ…
ফরিদপুরে পেঁয়াজের বাম্পার উৎপাদন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় অর্ধেকেরও কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হওয়ায় অনেকেই বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। ক্ষোভ ও হতাশা থেকে কেউ কেউ বাজারে না নিয়ে পেঁয়াজ ডোবায় ফেলে দিচ্ছেন। এমন চিত্র দেখা গেছে ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামে। রোববার (২৮ জুন) সালথা বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক আহম্মদ মাতুব্বর বলেন, সার, বীজ, সেচ, শ্রমিক ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় কয়েকগুণ বেড়েছে। অথচ বর্তমানে এক মণ পেঁয়াজ বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, তা দিয়ে এক কেজি গরুর মাংসও কেনা সম্ভব নয়। এভাবে লোকসান…
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের একটি ঝোপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে হাসপাতাল চত্বরে হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান দায়িত্বরত এক আয়া। পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মসজিদের পাশের ঝোপ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এদিকে, কে বা কারা গভীর…
ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল। আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
