Author: নিজস্ব প্রতিবেদক

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপরই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন জমা পড়েছে। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। পরে সংসদ সদস্য নুরুল ইসলাম স্পিকার পদে তার নাম প্রস্তাব করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হলে তিনি…

Read More

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেশমা তোহা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন। বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল শেষে সংগঠনের কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। একই বৈঠকে সংগঠনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। সহ-সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখীনিউজটুয়েন্টিফোর ডটকমের স্বপ্ন রোজ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দৈনিক এদিনের রারজানা সুলতানা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোহনা টিভির কাজী তামান্না তৃষা, দেশকাল নিউজের জান্নাতুল ফেরদৌস শোভা এবং জবাবদিহির হোসনে আরা রিয়াকে মনোনীত করা হয়েছে। সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিকে…

Read More

আজ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। নতুন এই সংসদ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা আসছেন তা নিয়ে জোর আলোচনা চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত বিষয়টি গোপন রেখেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। তবে দলীয় সূত্রে জানা গেছে, নতুন সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য…

Read More

রাজধানীর জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন রাজনৈতিক বাস্তবতায় শুরু হতে যাওয়া এ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবারের সংসদে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। নতুন এই রাজনৈতিক বিন্যাসে সংসদ কার্যকর ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই দেশে কার্যকর সংসদের অভাব ছিল। একতরফা সরকার, দুর্বল বিরোধী দল এবং বিতর্কিত নির্বাচনের কারণে জাতীয় সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পালাবদলের…

Read More

জামালপুরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে ডিমের আড়তের পাওনা টাকা আদায় করতে যান ভুক্তভোগী ও তার স্বামী। এসময়…

Read More

বিজ্ঞানের রোমাঞ্চ আর চেতনার গহীন দর্শনের এক অপূর্ব মেলবন্ধনে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মো. শাহজাহান সাজুর নতুন সায়েন্স ফিকশন ‘নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন’। প্রকাশ করেছে স্বনামধন্য সৃজনশীল প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ। লেখক মো. শাহজাহান সাজু বলেন, ‘নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন’ কেবল একটি কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং এটি আমার দীর্ঘ দিনের লালিত কিছু প্রশ্নের এক কাল্পনিক উত্তর খোঁজার চেষ্টা। তিনি বলেন, আমরা এমন যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করেছে। আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর নিউরার লিংকের মাধ্যমে নিজেদের আরও উন্নত করতে চাইছি, ঠিক তখনই মনের কোনো এক কোণে এই প্রশ্নটিউ উঁকি দেয় -সবকিছু…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এর আগে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী অধিবেশন ঘিরে দলীয় কৌশল, সংসদের কার্যক্রম…

Read More

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেই তিনি জামিন পেলেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। দুদক সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত ২৮ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।…

Read More

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভীর প্রথম প্রবন্ধের বই “সময়ের প্রতিধ্বনি”। এটি লেখকের ৮ম গ্রন্থ। বইটি প্রকাশ করেছে সাদামাটা। আর পাওয়া যাচ্ছে বইমেলার ৮০ নং স্টলে ধ্রুপদী পাবলিকেশনস এ। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। বইটি প্রসঙ্গে রেজাউর রহমান রিজভী বলেন, আমার লেখা সর্বশেষ বই প্রকাশ হয়েছিল ২০২১ সালের একুশে বইমেলাতে। এরপর নানাবিধ কারণে গত পাঁচ বছর আমার কোন বই প্রকাশ হয়নি। সেই খরা কেটে এবারের বইমেলাতে প্রকাশিত হল আমার অষ্টম গ্রন্থ “সময়ের প্রতিধ্বনি”। বইটি প্রকাশের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুবর ও পরিচালক ওয়ালিদ আহমেদের কাছে। তার সদিচ্ছা ও একনিষ্ঠ…

Read More