Author: নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এমপির পদত্যাগ দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু গোটা সমাজকে নাড়া দিয়েছে। তিনি বলেন, নিহত শিশুর মায়ের আহাজারি হৃদয়বিদারক এবং এই ঘটনা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য তাঁকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ–সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে। জানা গেছে, নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ছিলেন। তিনি বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক মামলায় আসামিদের পক্ষে অন্যতম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এবং খালাস ও জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন…
পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রির লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সাতক্ষীরার কলারোয়ায় রোজা শুরুর সঙ্গে সঙ্গেই নিত্যপণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, আগে ৪–৫ টাকায় পাওয়া লেবুর পিচ এখন বিক্রি হচ্ছে ২০–৩০ টাকায়। একইভাবে ২০–৪০ টাকার শসার কেজি দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০–১৫০ টাকায়। সবজির বাজারেও একই চিত্র। কয়েকদিন আগেও ১০–১৫ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোলারের কেজি দাম ৬০–৭০ টাকা থেকে বেড়ে ৮০–৯০ টাকায় উঠেছে। গাজরের কেজি ৩০–৫০ টাকা, পেঁয়াজ ৫০–৭০ টাকা এবং কাঁচা মরিচের কেজি ১০০–১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ইফতারের গুরুত্বপূর্ণ উপকরণ কলা ও খেজুরের দামও বেড়েছে কয়েক গুণ।…
দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা সদরের চৌরঙ্গীতে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ছয়টার দিকে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। পতাকা উত্তোলনের ছবি রিয়াজ আহম্মেদ ও তরিকুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হলে তা ছড়িয়ে পড়ে। ফেসবুকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের তিনটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা…
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়। জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় একজনকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে এ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়…
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে তাঁর অংশগ্রহণের জন্য আমন্ত্রণ এলেও পরিকল্পিতভাবে তা আড়ালে রাখা হতো এবং তাঁকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি। তাঁর দাবি, এর মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রপতির নাম ও পরিচয় আড়াল করে রাখা। গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি জানান, অন্তত দুটি দেশের আমন্ত্রণের বিষয়ে তিনি নিশ্চিতভাবে অবগত ছিলেন, যার একটি ছিল কসোভো। গত ডিসেম্বরে কসোভোতে একটি অ্যাসেম্বলিতে তাঁর পক্ষ থেকে ‘কি-নোট পেপার’ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁকে সে সফরে যেতে দেওয়া হয়নি। এ ছাড়া কাতারের আমির একটি আন্তর্জাতিক সামিটে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে রাষ্ট্রপতির ভাষণ…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর সংবিধানের নির্ধারিত বিধান অনুসরণ করেননি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের ফলাফল, আলোচনা ও সম্ভাব্য চুক্তি সম্পর্কে লিখিতভাবে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ ড. ইউনূস ১৪ থেকে ১৫ বার বিদেশ সফর করলেও একবারের জন্যও তাঁর সঙ্গে দেখা করেননি বা কোনো তথ্য জানাননি। রাষ্ট্রপতি আরও বলেন, ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রক্রিয়ার সূচনা তাঁর উদ্যোগেই হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা তাঁর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখেননি। বরং তাঁকে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ…
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ২২ অক্টোবর রাতে বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনাকে নিজের জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাতগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যানার ও পরিচয়ে ভাড়াটিয়া লোকজন জড়ো করা হয়েছিল। হঠাৎ করে বিপুল অর্থের জোগান ও সংগঠনের ধরন দেখে বিষয়টি তাঁর কাছে সন্দেহজনক মনে হয়েছে। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নবম ডিভিশনের সদস্যরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা ছড়াতে চেয়েছিল এবং ক্যামেরার সামনে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে তা রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হয়। নিরাপত্তা বাহিনীর দৃঢ় অবস্থান ও এপিসি…
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এ দুর্ঘটনা ঘটে। আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আমনুরা এলাকায় অবস্থিত ৫০ কিলোওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ আগে হঠাৎ চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনায় রহনপুর-রাজশাহী রুটে চলাচলকারী অন্তত তিনটি ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন সরিয়ে…
ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
