Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যারাবিক ক্লাবের উদ্যোগে সদস্যদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Fundamentals of AP Debates’ শীর্ষক বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াসিন আলী। আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় Asian Parliamentary (AP) Debate-এর মৌলিক কাঠামো, বিতর্কের নিয়ম ও কৌশল, যুক্তি নির্মাণ ও উপস্থাপন এবং বক্তব্য প্রদানের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিতর্কে কার্যকরভাবে অংশগ্রহণের কৌশল এবং বাস্তবভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া…
বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প খাতে মারাত্মক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন কমে ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, শিল্পের মূল চালিকাশক্তি হচ্ছে বিদ্যুৎ। গ্যাস, তেল ও সৌরশক্তিসহ বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭৭ জন, রাজশাহীতে ৫৫, সিলেটে ১২১, চট্টগ্রামে ২০০, বরিশালে ৬০,…
ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে ভরা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। এখনো নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহের টুকরোগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বোয়ালিয়া এলাকায় মহাসড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কিছুক্ষণ পর কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহ থেকে…
‘শিল্প ও সংস্কৃতিচর্চাই আমাদের লক্ষ্য’ এবং ‘সংস্কৃতি একটি জাতির অতীত ও ভবিষ্যতের কথা বলে’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে মাদকবিরোধী আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স সোহাগের সার্বিক তত্ত্বাবধানে এবং কল্পনা মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়েল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম…
দেশ পুনর্গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করলে কোনো শক্তিই অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে যুবসমাজকে পরিবর্তনের মূল চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদের দায়িত্ব নিতে হবে, দেশটা কীভাবে আমরা গড়ে তুলব। এই দেশটা আমাদেরই গড়ে তুলতে হবে।” ২০২৪…
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফের প্রস্তুতির অংশ হিসেবে ফিফা আসিয়ান কাপ ফুটবলে অংশ নিতে ইন্দোনেশিয়ায় যাবে বাংলাদেশ। সেখান থেকে দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঢাকায় প্রস্তুতি শুরু করবেন ফুটবলাররা। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি আদৌ দেশে হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৎপরতা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। সবচেয়ে বড় বিষয়, টুর্নামেন্ট আয়োজন নিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ও বাফুফের মধ্যে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। আর এই সুযোগে সাফ আয়োজনের বিষয়ে অন্য…
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে অধিনায়ক শারিকা সাফা রিমণ গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারে কনার ফিল্ড গোলে ব্যবধান ২-০ হয়। ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করলেও জয় ধরে রাখে বাংলাদেশ। এই সাফল্যের ফলে বাংলাদেশ নারী হকিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এশিয়া কাপ থেকে চারটি…
শিশুদের ফুটবল ম্যাচে মাঠের উত্তেজনা অনেক সময় গ্যালারিতেও ছড়িয়ে পড়ে। অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি কিংবা শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা নিয়ন্ত্রণে এবার অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। যুব ফুটবলে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। তবে এই কার্ড খেলোয়াড়দের নয়, গ্যালারিতে থাকা অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে ব্যবহার করবেন রেফারি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় নতুন নিয়মটি কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেফারি শেষ পর্যন্ত কালো কার্ড দেখিয়ে ম্যাচ স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারবেন। নতুন প্রোটোকল…
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর যোদ্ধারা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছেছে বলে জানিয়েছে ইয়েমেন সরকারের একাধিক সূত্র। একই সময়ে ইরাক থেকে আসা ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ঘটনায় উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ও বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হুতিরা পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের ওপর গোষ্ঠীটির প্রভাব আরও জোরালো হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে সৌদি কর্মকর্তারা দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধের তথ্য নিশ্চিত করেছেন। হরমুজ প্রণালি…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
