Author: নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের ভোগান্তি লাঘব এবং নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী অন্তত পাইলট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আসন্ন ঈদের আগেই কার্যক্রম শুরু করতে আগ্রহী। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বাজার স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতা সম্পর্কে মন্ত্রী বলেন, এটি ধাপে ধাপে সার্বজনীন করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে কঠোর বিধিনিষেধ…
নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে বাংলাদেশ সচিবালয় অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর দ্বিতীয় দিন থেকেই প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন মন্ত্রিসভার সদস্যরা। সরকারি কার্যক্রমে গতি ফেরাতে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে সকাল থেকেই তৎপরতা লক্ষ করা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। পরে সচিবালয়ের ১ নম্বর ভবনে নিজের দপ্তরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রশাসনিক সমন্বয় জোরদার ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিন সকাল থেকেই অধিকাংশ মন্ত্রী…
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—সে সময় পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে…
বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ বলেছেন, তিনি ‘মাননীয় মন্ত্রী’ সম্বোধন পছন্দ করেন না; বরং নিজেকে জনগণের একজন কর্মী বা ‘কামলা’ হিসেবেই দেখতে চান। তিনি বলেন, জনগণ ভোট দিয়েছেন কাজ করার জন্য, আর প্রধানমন্ত্রী তাকে জনগণের সেবক হিসেবেই দায়িত্ব দিয়েছেন। তাই ‘মাননীয়’ শব্দের চেয়ে কায়েকোবাদ বলেই সম্বোধন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে রমজানকে কেন্দ্র করে একটি বিশেষ আহ্বান জানান। ধর্মমন্ত্রী বলেন, পবিত্র রমজান অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। তিনি মুসলমান ভাই-বোনদের প্রতি অনুরোধ করেন,…
চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু হয়েছে। রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এ সময় মুসল্লিরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ভৌগোলিক অবস্থানভেদে রোজার সময়সীমা ভিন্ন হয়ে থাকে, যা সাধারণত ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ। দিনের আলোর স্থায়িত্ব অঞ্চলভেদে ভিন্ন হওয়ায় রোজার সময়েও পার্থক্য দেখা যায়। বর্তমানে উত্তর গোলার্ধে শীতকাল চলায় সেখানে বসবাসকারী মুসল্লিরা তুলনামূলক কম সময় রোজা রাখছেন। রমজানের প্রথম দিনে উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজার সময় প্রায় সাড়ে ১১ থেকে ১৩ ঘণ্টা, যা মাস গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়বে। অন্যদিকে…
কুড়িগ্রামে সকালে আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে সেখানে ফের ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন যুবক কার্যালয়টিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দলীয় স্লোগান দেন। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে দুপুরে ওই পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি আবারও ভাঙচুর করেন। এ সময় ভবনটির স্থানে সাধারণ…
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের সকল আপডেট জনগণকে জানাতে নতুন ফেসবুক পেজ চালু করেছে সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কার্যদিবসে এই ফেসবুক পেজ চালু করেছে নতুন সরকার। পেজটির নাম দেওয়া হয়েছে ‘PMO Bangladesh -প্রধানমন্ত্রীর কার্যালয়’। এটির ডিসপ্লে পিকচার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই নীরবে বাংলাদেশে এসেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। জানা গেছে, আসন্ন পবিত্র মাহে রমজানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও একটি ইফতার কর্মসূচিতে অংশ নেওয়াই তার এই সফরের মূল উদ্দেশ্য। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন ওজিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন সহযোগিতা সংস্থা ‘টীকা’র একটি প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা দেওয়া…
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচন ছিল একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যা দেশ-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না’—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে সবাই একমত যে এটি একটি ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বলেই এটি সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগের বিষয়ে সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে রাজনৈতিকভাবে পরে জানানো হবে। সরকারে আলোচনার পরই এ…
পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকায় দুই হাজার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পুরান ঢাকার কসাইটুলি আধুনিক শরীরচর্চা কেন্দ্রে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, খেজুর, লবণ, চিনি, আলু, পেঁয়াজ ও আটা বিতরণ করা হয়। এই কর্মসূচিতে ঢাকা–৭ আসনের বিএনপির সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
