Author: অধিকার ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দাপ্তরিক শৃঙ্খলার অংশ হিসেবে অন্য কর্মকর্তা-কর্মচারীদের মতো নিজেও ডিজিটাল হাজিরা দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাইল, নথি ও দাপ্তরিক কার্যক্রমে তাঁর পদবির আগে ‘মাননীয়’ শব্দ বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা…

Read More

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে অবৈধভাবে পার্ক করা বাস সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টার্মিনালের সামনে সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকাতেও ছড়িয়ে পড়ে। ফলে এসব সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, মহাখালীতে পড়ে থাকা বাসগুলো পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ সম্প্রতি শুরু হয়েছে। এ নিয়ে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। শ্রমিকদের অভিযোগ, টার্মিনালের বাইরে বাস পাওয়া গেলেই ডাম্পিং ও জরিমানা করা হচ্ছে…

Read More

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান। নেত্রকোনা পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের মোক্তারপাড়া কালেক্টরেট স্কুল মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা। অভিযানের অংশ হিসেবে স্কুলের আশপাশে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই আমাদের প্রধান হাতিয়ার’—এই স্লোগানকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসক…

Read More

আগামী বছর থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং বা মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এটি শুধু শিশুদের পুষ্টি নিশ্চিত করার কর্মসূচি নয়; একই সঙ্গে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার পিটিআইয়ে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, প্রাথমিক শিক্ষা আয়োজিত ‘জবাবদিহিতা, কার্যকর বিদ্যালয় নেতৃত্ব, দলগত সমন্বয় ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “প্রতিটি শিশুর প্রাপ্য খাবার যথাযথ মান ও পরিমাণে পৌঁছে দেওয়া এবং কর্মসূচির প্রতিটি ধাপে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে।”…

Read More

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের মুন্সী সর্দার বাড়ির সামনে পিয়াসের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সামরিক মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে পিয়াসের মরদেহ মাইজদী শহীদ বুলু স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়িতে।…

Read More

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে। একই সময়ে ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৭১টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেল রয়েছে। এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান,…

Read More

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জানা গেছে, কর না দিতে দায়েরকৃত রিটের রুল খারিজ করে হাইকোর্ট এ রায় দিয়েছেন। রায়ে তিন অর্থবছরে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার…

Read More

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। মিরাজের পাশাপাশি অধিনায়ক ইমরান তাহিরের ৫ উইকেটের বিধ্বংসী স্পিনে সেন্ট লুসিয়া কিংস মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিকদের স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে সেন্ট লুসিয়া। দলের হয়ে কামিল পুরান ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনার ২৮ বলে ৩৫ রান করেন। তবে অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ১৮.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় কিংস। গায়ানার হয়ে ইমরান তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান…

Read More

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আবারও শুরু হতে যাচ্ছে ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্ট। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি ট্যুর। টুর্নামেন্টকে ঘিরে আয়োজিত এ ট্রফি ট্যুরে ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন মোল্লা, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু হানিফ এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মো. শরিফুল ইসলামসহ ইউনিভার্সিটির খেলোয়াড় ও শিক্ষার্থীরা। আয়োজকরা আশা করছেন, ক্লেমন ইনডোর…

Read More

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কাজিপুরে ১০ জন, রায়গঞ্জে ১ জন, তাড়াশে ১ জন, শাহজাদপুরে ১ জন, বেলকুচিতে ২ জন এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন…

Read More