Author: নিজস্ব প্রতিবেদক
জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব। আইনমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণ অনেক আনন্দের। পাশাপাশি নিজের মধ্যে দায়িত্ববোধ কাজ করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে দেখতে চাই।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। এর আগে, বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকও করেছেন। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তাকে বিদায় জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ সম্প্রচার করা হবে বলে জানা গেছে। একই দিনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে প্রচারিত হবে। এর আগে রবিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশনে…
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিদায়ী পোস্টে এ ঘোষণা দেওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামে পরিচালিত এই অফিসিয়াল পেজটি এখন থেকে আর হালনাগাদ করা হবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনসম্পৃক্ততা ও তথ্য আদান–প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পেজটি চালু করা হয়েছিল। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা ৪৪ লাখেরও বেশি। বিদায়ী বার্তায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাসের যাত্রাপথে সাধারণ মানুষের আগ্রহ, সহায়তা ও…
মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারা একযোগে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শপথ গ্রহণের পর দায়িত্বের প্রথম দিনেই এই কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করেন নতুন সরকারপ্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের কর্মসূচি রয়েছে। রাষ্ট্র পরিচালনায় তাদের আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকারকে স্মরণ করতেই এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের…
সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরবেলায় নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে দিন শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে তিনি সড়ক ও অলিগলিতে ঝাড়ু দেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, এটি তার পূর্বঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এই কর্মসূচি কোনো একদিনের বা প্রচারণামূলক উদ্যোগ নয়; বরং দলের বিভিন্ন ইউনিট নিয়মিতভাবে প্রতিদিন এ কার্যক্রম চালিয়ে যাবে। দলীয় স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে যেন সবাই নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।…
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় এক সৌজন্য বৈঠকে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল এই আমন্ত্রণ জানান। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ প্রতিনিধি হিসেবে ঢাকা সফর করেন। বৈঠকে অধ্যাপক আহসান ইকবাল তারেক রহমানের কাছে শেহবাজ শরিফের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কূটনৈতিক বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য, সামুদ্রিক সংযোগ, শিল্প সহযোগিতা এবং সরবরাহ শৃঙ্খল উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব…
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দল থেকে চিফ হুইপ হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক সমীকরণের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী, সরকারি দলের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দলের পক্ষ থেকেই বিরোধীদলীয় নেতা নির্বাচন করা হয়। সে অনুযায়ী ডা. শফিকুর রহমান বিরোধী দলের নেতা হিসেবে সংসদে দায়িত্ব পালন করবেন। বিদায়ী ও বর্তমান সরকারের নীতি, সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর গঠনমূলক সমালোচনা এবং বিকল্প…
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্যমতে, গণভোটে মোট ভোট পড়ার হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। ফলাফলে দেখা…
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিস্তারিত আসছে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
