Author: অধিকার ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে…

Read More

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়! যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা!” তিনি আরও লেখেন, “হয়তো এই পারফরম্যান্স দেখে রুমিন ফারহানা আপাকে আওয়ামী লীগের বাংলাদেশ শাখার সভানেত্রী হিসেবেও দায়িত্ব দিতে পারে শেখ হাসিনা।”…

Read More

কক্সবাজারের পর্যটন জোনে পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। গ্রেপ্তার জিয়াবুল হক (৩২) চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করছিলেন। সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও মোবাইল এক্সেসরিজের দোকান পরিচালনা করতেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে…

Read More

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। জিয়াংশি প্রদেশের সুয়িচুয়ান কাউন্টিতে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের কারণে এই বিপর্যয় ও ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। এতে বিভিন্ন এলাকায় কাদা ও ভূমিধসের সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে চীনের বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় জিয়াংশি প্রদেশে ভারী বৃষ্টির পর…

Read More

রাজধানীর মহাখালী এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের পুরাতন ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। তিনি আরও জানান, বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে কেউ আটকে পড়ার খবর পাওয়া যায়নি।…

Read More

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনের নিচ তলার একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ‎ বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের নিচ তলায় সকাল ১০ টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আমাদের ছয়টা ইউনিট কাজ করছে। তবে, এখনো আগুন লাগার কোন কারন জানা যায় নি।

Read More

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। পুনর্নিরীক্ষণে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর খাতায় নম্বর পরিবর্তন হয়েছে এবং ২৭ হাজার ৮৩৬ জনের জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে আবেদনকারী শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল…

Read More

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু মুখ রয়েছে, সময়ের স্রোত পেরিয়েও যাদের দর্শকের স্মৃতি থেকে মুছে ফেলা যায় না। চরিত্রের বৈচিত্র্য, অভিনয়ের স্বতন্ত্র ধরন এবং সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গিতে তেমনই এক অবিস্মরণীয় নাম এটিএম শামসুজ্জামান। খলনায়ক, কৌতুক অভিনেতা কিংবা পার্শ্বচরিত্র—যে ভূমিকাতেই হাজির হয়েছেন, নিজের অভিনয়গুণে সেটিকে করে তুলেছেন স্বতন্ত্র ও স্মরণীয়। আজ ১০ সেপ্টেম্বর কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যায় তাঁর দীর্ঘ ও বর্ণিল চলচ্চিত্রজীবন এবং বাংলা সিনেমায় তাঁর অনন্য অবদান। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, যিনি দর্শকের কাছে এটিএম শামসুজ্জামান নামেই পরিচিত। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মারা যান।…

Read More

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র (এসওবিই) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতি, করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সরাসরি ধারণা দিতে ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’ শীর্ষক একটি প্রোগ্রাম গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং ও আর্থিক সেবা, নিয়োগ, আবাসন ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতের স্বনামধন্য করপোরেট ও মানবসম্পদ পেশাজীবীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সঙ্গে শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি সংযোগ তৈরি করা এবং বর্তমান সময়ের পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান ও দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মূল বক্তব্য…

Read More

বজ্রপাতের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসার গেইটের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এলাকায় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের সামনে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর…

Read More