Author: অধিকার ডিজিটাল ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- নতুন ৫টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধির ২টি প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। জানা গেছে, অনুমোদিত ১০ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর…
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে সিগারেটের দাম ও করহার অপরিবর্তিত রাখা হবে। ফলে নতুন অর্থবছরে দেশে সিগারেটের দামে কোনো পরিবর্তন আসছে না। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য রাশেদা বেগম হীরা জানতে চান, সিগারেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে খুচরা মূল্য বৃদ্ধি এবং অধিক সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা রয়েছে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার আগামী অর্থবছরে সিগারেটের মূল্য ও কর কাঠামোয় কোনো পরিবর্তন আনছে না। ফলে…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসুস্থতা ও মৃত্যুর গুঞ্জনের অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। অভিনেত্রী জানিয়েছেন, তিনি জীবিত, ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দেশের একটি সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, মহান আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে নিয়মিত চেকআপ করাচ্ছেন বলেও জানান তিনি। অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। এরই মধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তৃতীয় অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নতুন কোনো জটিলতা এড়াতে তিনি বর্তমানে বাইরে কম বের হচ্ছেন এবং অধিকাংশ সময়…
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আজাদ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় আব্দুর রহমানের ছেলে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক কয়েকজন যুবক একটি পতাকা টানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত রিফাত হোসেন তাদের বাধা দেন। একপর্যায়ে কোনো পূর্ব বাগবিতণ্ডা ছাড়াই তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলার সময় রিভলভার সদৃশ একটি বস্তু দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এ…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন করে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায়…
চার বছর পর জাতীয় দলে ফিরে স্মরণীয় এক ইনিংস খেললেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের সামনে ২৮৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা। মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিশ। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পাঁচ বলে পাঁচ রান করে বিদায় নেন সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিমকে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন দুজন। তানজিদ ৫৪…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে একটি আবাসিক হলের কক্ষে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালিয়ে প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তরের কর্মকর্তারা চার শিক্ষার্থীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক। ঘটনার পরপরই ওই চার শিক্ষার্থীর…
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ সময় যুক্তরাষ্ট্রের তিন সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সামরিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ…
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) উপজেলার ঝালোডাংগা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে তার ওপর যৌন নির্যাতন চালান। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে চিতলমারী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে আটক করে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাকে আদালতে…
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে লক্ষ্মীপুরে এক তরুণ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্রাজিল সমর্থক এক যুবকের বিরুদ্ধে রিভলবার দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করার অভিযোগ করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম। আহত তরুণের নাম আজাদ হোসেন। তিনি তুলাগাছতলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত রিফাত হোসেনও একই এলাকার বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন আজাদ হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে নিজেদের ছবি সংযুক্ত…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
