Author: নিজস্ব প্রতিবেদক
শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন নতুন জোট সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জনকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকারের সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তালিকা অনুযায়ী পূর্ণমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিরা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন…
সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এম এ মুহিত নতুন সরকারের স্বাস্থ্য এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সারাদেশে জনস্বাস্থ্য খাত ও সমাজের প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করতে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করা এম এ মুহিত বলেন, স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছি। দোয়া করবেন। দলীয় নেতারা বলছেন, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখেই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। শপথ অনুষ্ঠানের পর দপ্তর বণ্টন নিয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় ফের আলোচনায় বিএনপি। এবার বিএনপির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদেক কায়েম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন তিনি । পোস্টে সাদেক কায়েম লিখেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কারবিরোধী অবস্থান পরিষ্কার করেছে। তিনি আরও লিখেছেন, বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও। মন্ত্রিসভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও রাখা হচ্ছে বলে জানা গেছে। বিএনপি সূত্র জানিয়েছে, মির্জা আব্বাসকে গুরুত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এবার তাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মির্জা আব্বাস এবার ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ধাপে শপথগ্রহণ করেছেন জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা (এমপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন শপথ নিতে হাসনাত আব্দুল্লাহকে সেই সবুজ রঙের জার্সি গায়ে সংসদে উপস্থিত হতে দেখা যায়। এরপর সেই জার্সি পরেই সংসদে শপথগ্রহণ করেন তিনি। হাসনাতের পরা সেই জার্সিটি সবুজ রঙের। সামনে স্পষ্ট করে লেখা ছিল তার বিভাগের নাম, আর বাম দিকের ওপরের অংশে ফুটে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। জার্সির পেছনে ছিল তার নাম ‘হাসনাত’, সেই সঙ্গে রয়েছে ১০ নম্বর।…
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় বিএনপি কোনো শপথেই অংশ নেবে না বলে জানিয়েছে ১১-দলীয় জোট। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১-দলীয় জোটও কোনো ধরনের শপথ গ্রহণ করবে না। এর আগে আরেকটি পোস্টে তিনি মন্তব্য করেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায়কে উপেক্ষা করেই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম…
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় বিএনপি কোনো শপথেই অংশ নেবে না বলে জানিয়েছে ১১-দলীয় জোট। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১-দলীয় জোটও কোনো ধরনের শপথ গ্রহণ করবে না। এর আগে আরেকটি পোস্টে তিনি মন্তব্য করেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায়কে উপেক্ষা করেই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম…
বিএনপির নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক। তার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা-১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন আমিনুল; কিন্তু তিনি জয়ী হতে পারেননি। ঢাকা-১৬ আসনে তিনি হেরে যান জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে। নির্বাচনে হেরে গেলেও গত কয়েকদিন আমিনুলকে নিয়ে ছিল তুমুল গুঞ্জন। নির্বাচিত হতে পারলে নতুন সরকারে তিনিই হতেন ক্রীড়ামন্ত্রী, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি হেরে যাওয়ার ফলে,…
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। নুর বলেন, আলহামদুলিল্লাহ…তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর এবার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের জ্যেষ্ঠ পুত্র, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান, মুহাম্মদ মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা পর্যায়ক্রমে এই দায়িত্ব পালন করেন।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
