Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। এরই মধ্যে সম্ভাব্য শিক্ষামন্ত্রীর তালিকায় শীর্ষে উঠে এসেছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নাম। চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ১১০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। রাজনীতিবিদ ও লেখক…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে গণ অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতির কারণে এবার এই দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন। এর আগে…

Read More

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মালদ্বীপের ঢাকার হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতেই রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর এই সফর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এদিকে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবালও ঢাকায় পৌঁছেছেন। বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠানটি আন্তর্জাতিক গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি…

Read More

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায় নেন তিনি। মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তা তাকে বিদায় জানান। যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে। ভালোমন্দ মিলিয়ে দেড় বছর কেটে গেল। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Read More

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত আসছে…

Read More

রাজধানীর মিরপুরে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অত্যন্ত আনন্দঘন ও সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত ডিসপ্লে, উদ্দীপনাময় খেলাধুলা এবং দলগত অংশগ্রহণের দৃশ্য পুরো আয়োজনকে এক অনন্য প্রাণচাঞ্চল্যে ভরিয়ে তোলে। মাঠজুড়ে শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহযোগিতার প্রকাশ দর্শক ও অভিভাবকদের গভীরভাবে অনুপ্রাণিত করে। এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি ছিল শিক্ষার্থীদের সাহস, নেতৃত্ব, অধ্যবসায় এবং একসাথে এগিয়ে চলার মানসিকতার এক জীবন্ত উদযাপন, যা শিক্ষা ও চরিত্র গঠনের প্রকৃত সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দিনব্যাপী মিরপুর সিটি ক্লাব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এ বিষয়ে বিসিবি সিইও জানান, বুলবুল পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়ায় গিয়েছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে বোর্ড আশা করছে। তিনি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর এবং বোর্ডের নিয়মিত কার্যক্রম এতে ব্যাহত হবে না। বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বিসিবির পরিচালকেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভাপতি রমজানের শুভেচ্ছা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশের বাইরে যাচ্ছেন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা হিসেবে বরাদ্দ দেওয়া শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। দলের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এসব সুবিধা প্রত্যাখ্যান করার বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানান। সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পূর্ব ঘোষণা অনুযায়ী জামায়াতের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না। তিনি এ সিদ্ধান্তকে দলের নৈতিক ও আদর্শিক অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন প্রার্থী কেবল একটি আসনই ধরে রাখতে পারেন। সে অনুযায়ী বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে হয়, তিনি কোন একটি আসন রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা…

Read More

ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়কালে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনিক সহযোগিতা এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় উঠে আসে। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী…

Read More