Author: অধিকার ডিজিটাল ডেস্ক

ভোলা জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলম, ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি বিন ইয়ামিন সিফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. অলি উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন নোমান, আরিফ জুমান, মুসা কালিমুল্লাহ শাকিল, সাংগঠনিক সম্পাদক…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস পেয়েছে। এর আগে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার প্রভাবে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়ে দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়ায় বাজারে মূল্য পুনরায় নিম্নমুখী হতে শুরু করে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৬০ ডলারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

Read More

বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা হাবে রূপান্তরের লক্ষ্য ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিদ্যমান সম্পদ, মেধা ও সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি বৈশ্বিক শিক্ষা হাবে পরিণত করতে হলে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ জন্য সরকারি-বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজকে…

Read More

রাজশাহীতে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়। একই সময়ে নতুন করে আরও ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৬ মে) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ১৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১১ জন। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয়…

Read More

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে এবারের বিধানসভা নির্বাচনে। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের তুলনায় তারা মাত্র ১০টি আসন পিছিয়ে থাকলেও, ইতোমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এই সমর্থন পুরোপুরি নিঃশর্ত নয়। দলটি সম্ভাব্য নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রী পদ এবং কিছু সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ দাবি করতে পারে বলে জানা গেছে। বুধবারই কংগ্রেস আনুষ্ঠানিক সমর্থনপত্র দিতে পারে। ১৯৬৭ সাল থেকে ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে…

Read More

ডায়েটের কড়া নিয়মে হাঁপিয়ে ওঠা মানুষদের জন্য আজ এক ব্যতিক্রমী দিন। ৬ মে বিশ্বব্যাপী পালিত হয় এমন একটি দিন, যেদিন মানুষকে উৎসাহ দেওয়া হয় কঠোর খাদ্যনিয়ম থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের পছন্দের খাবার উপভোগ করতে। দিনটি শুধু খাওয়ার স্বাধীনতাই নয়, বরং শরীরকে ভালোবাসা ও ইতিবাচকভাবে দেখার একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে। বর্তমান সময়ে ফিট থাকার প্রবণতায় অনেকেই কঠোর ডায়েট অনুসরণ করেন। তবে অতিরিক্ত নিয়ন্ত্রণ অনেক সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে দিনটি মানুষকে স্মরণ করিয়ে দেয়, সুস্থতার জন্য ভারসাম্য জরুরি—শুধু নিয়ন্ত্রণ নয়, আনন্দও প্রয়োজন। এই দিনের সূচনা হয় ১৯৯২ সালে, যখন মেরি ইভান্স ইয়াং নামের…

Read More

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ব্যার-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। বিস্তারিত আসছে…

Read More

ঢাকা শহর আজ যানজটের এক অসহনীয় অভিশাপে জর্জরিত। প্রতিদিন লাখো মানুষ সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় আটকে থেকে তাদের মূল্যবান সময়, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক সম্পদ হারাচ্ছেন। এই সংকটের অন্যতম প্রধান উৎস হলো রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত বাসের চাপ, ফিটনেসবিহীন লক্করঝক্কর গাড়ির ব্যাপক বিস্তার এবং যত্রতত্র পার্কিংয়ের চরম বিশৃঙ্খলা। সবশেষ তথ্য অনুসারে সরকার অবশেষে এই দীর্ঘদিনের গভীর সমস্যা মোকাবিলায় কিছু কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে এই উদ্যোগ যদি সত্যিকার অর্থে দৃঢ়তার সঙ্গে বাস্তবায়িত না হয়, তাহলে ঢাকার যানজট শুধু অব্যাহতই থাকবে না, বরং আরও ভয়াবহ ও অসহনীয় রূপ ধারণ করবে। নগরবাসীর জীবনযাত্রা দিন দিন আরও কষ্টকর হয়ে…

Read More

দেশে তেলের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সরকার পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তার ভাষায়, ‘তেলের কোনো সংকট কখনো ছিল না, এখনো নেই এবং ভবিষ্যতেও হবে না। কারণ, আমরা পর্যাপ্ত স্টক সংগ্রহ করছি।’ লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে কোথাও নিয়মিত লোডশেডিং নেই। কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে তা মূলত লাইনের ত্রুটির (ফল্ট) কারণে হয়ে থাকে। বিশেষ…

Read More

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (৫ মে) কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প নিয়ে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তার মতে, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ক্রাইম রিপোর্টগুলো আগের সব সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সম্প্রীতির ইতিবাচক বার্তা তুলে…

Read More