Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খানের পাঠানো এক বার্তায় জানানো হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেলিফোন আলাপে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান শেহবাজ শরিফ। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি। বার্তায় আরও বলা হয়, দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে শেহবাজ শরিফ বাণিজ্য, শান্তি ও আঞ্চলিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে…

Read More

নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন জামায়াতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। তিনি বলেন, এটিকে কোনোভাবেই পশ্চাদপসরণ হিসেবে দেখা উচিত নয়। গত কয়েক মাস ধরে নিরলসভাবে কাজ করা স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন, অনেকের সময়, শ্রম ও দৃঢ় বিশ্বাসের ফলেই গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কারও মনে কষ্ট বা হতাশা থাকা স্বাভাবিক হলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়নি। ডা. শফিকুর রহমান জানান, ৭৭টি আসন পাওয়ার মাধ্যমে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে…

Read More

মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু সময় ও রাজনৈতিক বাস্তবতার নাটকীয় পরিবর্তনে কারাগার থেকে বেরিয়ে সরাসরি সংসদে পৌঁছালেন তিন নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। বলা যায়, ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে যাচ্ছেন তারা। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ১৮ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পেয়ে তিনি মুক্তি পান। পরে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনায় ফিরে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০…

Read More

১৪ ফেব্রুয়ারি—ক্যালেন্ডারের একটি সাধারণ দিন হলেও অনুভূতির দিক থেকে অসাধারণ। বিশ্বজুড়ে এটি ভালোবাসার দিন হিসেবে পরিচিত, আর বাঙালির জীবনে এ বছর দিনটি এসেছে এক অদ্ভুত দোলাচল নিয়ে। একদিকে ঋতুরাজ বসন্তের আগমনী সুর, অন্যদিকে হৃদয়ের গভীরে জমে থাকা ভালোবাসার উচ্ছ্বাস। আনন্দের এই যুগলবন্দিতে যেমন আছে হালকা বিষণ্নতার ছায়া, তেমনি আছে প্রবল আশাবাদ। শীতের কুয়াশা সরিয়ে ফাল্গুন আসে রঙিন উষ্ণতায়। প্রকৃতি নিঃশব্দে শেখায়—শূন্যতার মাঝেও জীবনের রঙ খুঁজে নিতে হয়। বসন্ত মানেই প্রেম, আবার বসন্ত মানেই স্মৃতি ও বিরহের মিশেল। কারও কাছে দিনটি প্রাপ্তির আনন্দ, কারও কাছে অপূর্ণতার দীর্ঘশ্বাস; তবু মানুষের হৃদয় শেষ পর্যন্ত ভালোবাসাকেই বেছে নেয়। কারণ বিচ্ছেদ আছে বলেই মিলনের মূল্য…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। পরাজিতদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা, পাশাপাশি বিএনপি, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত প্রার্থীরাও। জামায়াতে ইসলামীর পরাজিত শীর্ষ নেতারা হলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির। বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িপাল্লা প্রতীকে তারা পরাজিত হন। খুলনা-৫ আসনে মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেলেও বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীকে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। এনটিভির প্রতিনিধিরা সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে তা পাঠকদের সামনে তুলে ধরছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, ২৫টি সংসদীয় আসনের ৫৮৯টি ভোটকেন্দ্রের ফল অনুযায়ী বিএনপি এগিয়ে রয়েছে ২০টি আসনে। জামায়াতে ইসলামী এগিয়ে আছে চারটি আসনে এবং একটি আসনে এগিয়ে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে…

Read More

ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৯৬৯টি ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫২৮টি ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন. নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছে। এছাড়া এখানে মোট কেন্দ্র ছিল ১২৭ জন। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা শুরুর প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিজয় অর্জিত হলে কোনো মিছিল, স্লোগান বা উচ্ছ্বাসের প্রয়োজন হবে না; বরং সবাই আল্লাহর দরবারে সিজদায় পড়ে শোকর আদায় করবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, মহান রাব্বুল ইজ্জতের একান্ত মেহেরবাণিতে যদি মজলুমদের বিজয় দান করা হয়, তবে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, বিজয়ের পর আল্লাহ তাআলার শোকর আদায়ের পাশাপাশি জাতির সেবায় আত্মনিয়োগের জন্য মহান রবের…

Read More

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পোলিং এজেন্টসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলামসহ আরও চারজন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হয়। মোমবাতি প্রতীকের সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থিত প্রার্থীর অনুসারীদের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায়…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্ল এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচন বর্জনের কথা জানান। অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা তার এজেন্টদের বাধা দিয়েছেন এবং কেন্দ্রগুলোতে অনিয়মের মাধ্যমে ভোট গ্রহণ প্রভাবিত করার চেষ্টা করেছেন। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও নতুন করে নির্বাচনের দাবি জানান।

Read More