Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই নাশকতা চালায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ওই ভবনে চারটি ভোটকক্ষ স্থাপনের কথা ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা…

Read More

পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (সকাল ৭টা ২০ মিনিট) আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা–ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার একেএম মশিউর রহমান মণ্ডল দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ জানায়, নিহতদের একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শোলাবাড়িয়া ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে—কারণ যারা ভোট চুরির আশায় আসবে, তাদের একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ বক্তব্য দেন। সারজিস আলম বলেন, “রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু একটি ভোটও চুরি হতে দেব না।” তাঁর ভাষায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল ভোটের লড়াই নয়; এটি ইনসাফ, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বড় বড়…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল বহনের সুযোগ থাকবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দলবদলের ঘটনা। নির্বাচনী প্রচারণার প্রথম দিন জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সমাবেশে বক্তব্য দিয়ে আলোচনায় আসা সালাউদ্দিন আহমেদ মজুমদার এবার একই আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। এ সময় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে স্বাগত জানানো হয়। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে উজিরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে। মঞ্চে উঠে সালাউদ্দিন আহমেদ প্রথমে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নাছিম এবং পরে বিএনপি প্রার্থী কামরুল হুদাকে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত কঠোর বিধিনিষেধ বাতিলের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসির এই সিদ্ধান্ত অবিলম্বে সংশোধন করা না হলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে গুরুতর সন্দেহ সৃষ্টি হবে। ইসি সচিবালয়ের গত রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের নির্ধারিত সীমানার মধ্যে প্রিজাইডিং অফিসারসহ মাত্র তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন…

Read More

বাংলাদেশ দীর্ঘদিন ধরে এইচআইভি সংক্রমণের দিক থেকে একটি স্বস্তিকর অবস্থানে ছিল। সাধারণ জনসংখ্যায় সংক্রমণের হার কম থাকায় একে অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য জনস্বাস্থ্য ইস্যু হিসেবে দেখা হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোর চিত্র সেই আত্মতুষ্টির জায়গায় প্রশ্ন তুলে দিয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো- এই সংক্রমণ ক্রমেই তরুণ ও যুব সমাজের মধ্যে বিস্তৃত হচ্ছে। বিষয়টি আর অবহেলার সুযোগ রাখে না। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। এই পরিসংখ্যানের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর এক বাস্তবতা। নতুন সংক্রমণের একটি বড় অংশ ঘটছে ২০ থেকে…

Read More

লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণিল ও উৎসবমুখর ‘পিঠা উৎসব ২০২৬’। শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার স্টল, সাংস্কৃতিক পরিবেশনা ও সাজসজ্জায় উৎসবটি হয়ে ওঠে আকর্ষণীয় ও স্মরণীয়। উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও প্রশংসনীয়। বিভিন্ন বিভাগের উদ্যোগে স্থাপিত স্টলগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। দিনভর ক্রেতাদের উপচে পড়া ভিড় আয়োজনের সফলতা স্পষ্ট করে তোলে। পাশাপাশি একদিনের উদ্যোক্তা হিসেবে অনেক শিক্ষার্থী ব্যবসায়িক উদ্যোগ নিয়ে অংশগ্রহণ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়, যা ভবিষ্যতে উদ্যোক্তা হয়ে ওঠার পথে তাদের অনুপ্রেরণা জোগাবে। এমন সৃজনশীল ও প্রাণবন্ত আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়…

Read More

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল অফ মিরপুর (আইএসএম) এবং মিরপুর সিটি স্কুল এন্ড কলেজ এর সমন্বয়ে আন্ত: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী, ২৬) রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) ক্রিকেট মাঠে ইকেআর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এক সঙ্গে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র কেন্দ্রীয় মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মোঃ তসলিম, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন আহমেদসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সন্ধ্যার মধ্যেই ইসি ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, ইসি একটি বিজ্ঞপ্তি জারি করে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে ফ্যাসিবাদী…

Read More