Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনপূর্ব রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি তুলে ধরতেই এই ভাষণগুলো দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ। এছাড়াও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ভাষণও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে ‘জনসেবক বাহিনী’ রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় কাঠামো ভেঙে বাহিনীকে স্থানীয় পর্যায়ে পুনর্গঠন করা হবে। উপজেলা পর্যায় থেকে নিয়োগ ও পদায়ন কার্যকর করা হবে এবং নারী-পুরুষ সমানসংখ্যক সদস্য নিয়োগ দেওয়া হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া নির্বাচনী ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে নাহিদ ইসলাম ১৮ বছর ঊর্ধ্ব তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেন। তিনি বলেন, গত ৫৫ বছরে গড়ে ওঠা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো বৈষম্য তৈরি করেছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে তিনি ঐতিহাসিক গণবিদ্রোহ হিসেবে…

Read More

ভালোবাসার সপ্তাহে আজ একটি বিশেষ দিন—চকলেট ডে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে এই দিনটি, যেদিন প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন অনেকে। ভ্যালেন্টাইনস উইকের ধারাবাহিকতায় চকলেট ডে এখন প্রেমিক-প্রেমিকাদের কাছে অন্যতম জনপ্রিয় একটি দিন। ভালোবাসার অনুভূতির সঙ্গে চকলেটের সম্পর্ক বহুদিনের। মিষ্টি স্বাদের এই খাবারটি আনন্দ, আবেগ ও আন্তরিকতার প্রতীক হিসেবে পরিচিত। তাই প্রিয় মানুষকে ভালোবাসার কথা বলার সহজ ও নীরব এক ভাষা হয়ে উঠেছে চকলেট। সময়ের সঙ্গে সঙ্গে এই দিনটি কেবল তরুণদের মধ্যেই নয়, সব বয়সী মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে। চকলেটের ইতিহাসও বেশ প্রাচীন। প্রায় দুই হাজার বছর আগে মায়ান ও আজটেক সভ্যতায় কোকোবীজ থেকে তৈরি তেতো পানীয়…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে ওই দিন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণের দিন সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন উপলক্ষে নগরবাসীর চলাচলে চাপ বাড়তে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।

Read More

নরসিংদীর রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আমানউল্লাহ নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সরকার গাজীপুর গ্রামের বাসিন্দা হাজী মঙ্গল মিয়ার ছেলে। তিনি চরমধুয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য লাভলী আক্তারের স্বামী। স্বজনদের বরাতে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নের সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাতে স্থানীয় বাজার থেকে আমানউল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে তাদের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “খুব শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও যদি কোনো অনিয়ম বা কারচুপির চেষ্টা দেখা যায়, সঙ্গে সঙ্গে জানাবেন—আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।” আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সুষ্ঠু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে…

Read More

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তারা এর বিরোধিতা করেন। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তোফায়েল আহমেদ রায়হানের পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। এতে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দফতরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভাস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওএইচসিএইচআর-এর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এদিকে সরকার পুনরায় স্পষ্ট…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে আবেদন করেছেন একাধিক নারী নেত্রী। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয়; বরং দেশের কোটি কোটি শ্রমজীবী নারীর শ্রম, সম্মান…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটের সময় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে টানা ৭২ ঘণ্টা। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ ছাড়া ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি…

Read More