Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে ‘ভালো হয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নয়ন তুমি ভালো হয়ে যাও।” এ সময় তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে নয়নকে সংযত রাখা তার জন্যই মঙ্গলজনক। নয়ন যত বেশি কথা বলবেন, ততই মির্জা আব্বাসের ভোট কমবে বলে মন্তব্য করেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার বাসার আশপাশে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেছেন, আইন ও বিধি অনুযায়ী প্রয়োজন ছাড়া কোনো পরিস্থিতিতেই বলপ্রয়োগ করা যাবে না। তবে কেউ আইন ভাঙার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত মোবাইল ও স্ট্রাইকিং পার্টির অফিসার ও ফোর্সদের ব্রিফিংকালে তিনি এসব নির্দেশনা দেন। এসপি নাজির আহমেদ বলেন, নির্বাচনী পরিবেশে অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা সহিংসতার আশঙ্কা দেখা দিলে দ্রুত, বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। “আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে। আমাদের…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে যদি ইনসাফভিত্তিক সরকার গঠিত হয়, তাহলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, নতুন বাংলাদেশ গড়ার প্রয়াসে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ডা. শফিকুর রহমান বলেন, “ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় যদি আল্লাহর মেহেরবানিতে অর্জিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমরা সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।” তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ…

Read More

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ রাখার আইনগত বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের সভা, মিছিল, প্রচারপত্র বিতরণ বা গণমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা…

Read More

থাইল্যান্ডে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে দেশটির নাগরিকেরা অংশ নিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ গণভোটে, যেখানে ২০১৭ সালে সামরিক শাসনামলে প্রণীত সংবিধান পরিবর্তন করা হবে কি না—সে বিষয়ে মতামত জানানো হচ্ছে। নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টিকে রাজতন্ত্র ও সামরিক প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ শক্তি হিসেবে দেখা হয়। এই গোষ্ঠীগুলোর কাছে দলটি একটি নির্ভরযোগ্য রক্ষাকবচ হিসেবে বিবেচিত হচ্ছে, যা নির্বাচনী রাজনীতিতে অনুতিনকে শক্ত অবস্থানে রেখেছে। গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন অনুতিন চার্নভিরাকুল। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার…

Read More

ভালোবাসা এমন এক অনুভূতি, যা অনেক সময় শব্দের চেয়েও অনুভবে গভীর হয়ে ওঠে। তবুও মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন মনের কথা প্রকাশ করাটাই হয়ে ওঠে সবচেয়ে জরুরি। সেই আবেগ প্রকাশেরই এক বিশেষ দিন আজ রোববার (৮ ফেব্রুয়ারি)। বিশ্বজুড়ে উদ্‌যাপিত হচ্ছে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন—প্রপোজ ডে। ভ্যালেন্টাইনস সপ্তাহের অংশ হিসেবে প্রপোজ ডে প্রেমিক-প্রেমিকাদের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে অনেকেই প্রিয় মানুষের কাছে নিজের অনুভূতির কথা জানিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন। কেউ দীর্ঘদিনের না বলা কথাগুলো প্রকাশ করেন, কেউ আবার বন্ধুত্বকে রূপ দেন ভালোবাসার সম্পর্কে। তাই এই দিনটি শুধু প্রস্তাব দেওয়ার নয়, বরং মনের গভীরে লুকিয়ে থাকা আবেগ…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী একযোগে ‘সারপ্রাইজ’ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে সারাদেশে বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে কোনো দিন, যে কোনো সময় এই বিশেষ অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে মঙ্গলবারের মধ্যে এই মোতায়েন জেলা ও উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানান, এই অভিযানের জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় নির্ধারণ করা হয়নি। হঠাৎ করেই একযোগে অভিযান শুরু হবে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, খুনি, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ীসহ যেকোনো ধরনের অপরাধীকে গ্রেপ্তার করা হবে। তার ভাষায়, “এই…

Read More

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক…

Read More

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেবল জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং দেশ পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে এবং জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার সেই বঞ্চনার অবসান ঘটানোর সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, “২০২৪ সালে…

Read More

জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কে রাজনীতি করবেন আর কে করবেন না—এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণের হাতেই থাকা উচিত। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে দেশে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, “যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ স্বাগত জানায়, তাহলে যে কারোই রাজনীতি করার অধিকার রয়েছে।” একই সাক্ষাৎকারে নির্বাচন-পরবর্তী ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দেন…

Read More