Author: নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসাইনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্টশিট, ব্যালটপেপারসহ নির্বাচনে ব্যবহৃত সব ধরনের সরঞ্জামাদি সংরক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরবর্তী শুনানিতে সেগুলো প্রয়োজন হলে আদালতে উপস্থাপন করা যায়। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুল হক। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে…
নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রায়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম ও ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন। প্রতিটি…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে এবং সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ধারাবাহিকভাবে…
আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বব্যাপী ৮ মার্চ এ দিবসটি পালন করা হয়। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রা এবং সম্মাননা প্রদানের আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি দিতে দেওয়া হবে ‘অদম্য নারী পুরস্কার’। একই সঙ্গে গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান দিবসটি…
রাজধানীর পুরান ঢাকায় একটি রেস্তোরাঁয় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) ইফতারের সময় রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি শাখায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় রেস্তোরাঁটির ভেতরে ও সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ক্রেতা ইফতার করতে সেখানে গেলে ইফতারের খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক তীব্র আকার ধারণ করলে কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর চড়াও হন। এ সময় কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল হাতে নিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায়…
নিষেধাজ্ঞা সত্ত্বেও যাতায়াতের রুট হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করায় পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি নিজেই। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সেই ট্যাংকার জাহজটির নাম প্রিমা। তবে সেটি কোন দেশের জাহাজ তা জানায়নি রেভল্যুশনারি গার্ড। বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা বার বার সতর্কবার্তা দিয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র সমর্থকদের জাহাজ চলাচল নিষেধ। কিন্তু প্রিমা নামের ট্যাংকার জাহাজটি আমাদের সতর্কবার্তা আমলে নেয়নি।” আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত…
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন এক আপডেটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। ইরানও পাল্টা হামলা চালায়। ইরান ইসরায়েলে হামলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, পরিশোধিত জ্বালানির ক্ষেত্রে আপাতত কোনো তাত্ক্ষণিক সংকট নেই। তবে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার কারণে অপরিশোধিত তেল আমদানিতে ভবিষ্যতে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের বড় অংশের তেল সরবরাহ হয়ে থাকে। সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথ আংশিকভাবে অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রায় শতভাগই আমদানিনির্ভর। এর…
সোনারগাঁও ইউনিভার্সিটির সামার–২০২৬ সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-এর ওপর ৪০ শতাংশ ছাড়ে মাসব্যাপী তিনটি অনুষদের ১৩ বিভাগে ২১ বিষয়ে ভর্তি মেলা চলছে। আজ ০৬ মার্চ ২০২৬ তারিখ ইউনিভার্সিটির পান্থপথ–গ্রীনরোডে এ ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ভর্তি মেলা উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট উম্মে সালমা। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর এবং দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষাথীরা । সোনারগাঁও ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে ৪ বছর মেয়াদী বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার…
হোয়াইট হাউসের ঐতিহাসিক ওভাল অফিসে মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি, যিনি পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের স্বীকৃতিস্বরূপ ইন্টার মায়ামি দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প তার ছেলে ব্যারন ট্রাম্পের মেসির প্রতি গভীর অনুরাগের কথা উল্লেখ করেন। তিনি মেসিকে ‘জেন্টলম্যান’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমার ছেলে আপনার বড় ভক্ত। সে মনে করে আপনি শুধু অসাধারণ ফুটবলারই নন, একজন দারুণ মানুষও। আলোচনার একপর্যায়ে ট্রাম্প তার পছন্দের…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
