Author: নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য, বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রথমবারের মতো হওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (৬ মার্চ) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন- সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে দুদিনের প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হবে।…
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরার কামারপাড়া এলাকার ১০ নম্বর সেক্টরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাইপ্রবাসী এনায়েত আলী (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা আক্তার…
সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে জামিন আবেদনের ওপর শুনানির করেন আইনজীবী আসলাম মিয়া। এর আগে গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। গত বছরের ১৪…
কুমিল্লার দেবিদ্বার পৌর সদরের ফুটপাত দখলমুক্ত করতে হকারদের সরে যেতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে আলটিমেটামের সময় পার হয়েছে ১ সপ্তাহ হলো, এখনো ফুটপাত ছাড়েননি ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত আগের মতোই ফুটপাতের ওপর বেচাকেনা করতে দেখা গেছে তাদের। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এসব ব্যবসায়ীদের ফুটপাত ছাড়তে ৩ দিনের আলটিমেটাম দেন হাসনাত আবদুল্লাহ। এসময় এসব ব্যবসায়ীদের জন্য দেবিদ্বার পুরান বাজারে পৌরসভার কিচেন মার্কেটে ৬ মাস বিনা ভাড়ায় ব্যবসয়াীদের ব্যবসা করার আশ্বাস দেওয়া হয়। অপরদিকে জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডেও স্থান নির্ধারণ করে দেওয়া হয়। দুইটি স্থানের একটিতেও যাননি ক্ষুদ্র এসব ভ্রাম্যমাণ…
সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে স্প্রিং–২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন মোল্লা এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. তারিক ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. শামীম সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসিমা চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের জ্ঞানার্জন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর পরদিন ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে দিনটিকেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।…
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তবে একই সঙ্গে তারা মত দিয়েছেন যে, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা কঠিন হবে। কানাডার রাজধানী ক্যানবেরায় কার্নির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, বিশ্ব সম্প্রদায় এখন দ্রুত উত্তেজনা প্রশমিত হতে দেখতে চায়। তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ সরাসরি এই সংঘাতে জড়িত নয়, তারাও বিভিন্ন হামলার শিকার হচ্ছে। এমনকি বেসামরিক এলাকা ও পর্যটন কেন্দ্রেও হামলার ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আলবানিজের বক্তব্যের সঙ্গে একমত…
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বিস্তারিত আসছে…
নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জনসমক্ষে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা ১০ মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এর নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আসিফ মাহমুদ জানান, তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে মোট জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫…
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কলাগাছিয়া এলাকার একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কলাগাছিয়া এলাকার এক ব্যক্তি খালে মাছ ধরতে গেলে কচুরিপানার ঝোপের ভেতরে একটি অস্ত্র সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় খালের নির্দিষ্ট স্থান থেকে শটগানটি উদ্ধার করে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, উদ্ধার হওয়া শটগানটি গত বছরের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত একটি। অস্ত্রটির নম্বর যাচাই…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
