Author: অধিকার ডিজিটাল ডেস্ক
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন নেতাকর্মী মহাখালী বাস টার্মিনাল এলাকায় মিছিল বের করেন। মিছিলটি টার্মিনালের সামনে দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। পরে চারজনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন সরকারি…
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে। সরকারি ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা সাধারণ বা বাধ্যতামূলক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নয়; এটি ঐচ্ছিক বা সংরক্ষিত ছুটি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর ফলে বুধবার দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়…
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গত ১৭ বছর দুই দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে এখন সমতা, স্বাধীনতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ তাই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই তা নতুন ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে…
সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটির গ্রীনরোড ক্যাম্পাসের অডিটরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদায়ী শিক্ষার্থীরা তাদের ইউনিভার্সিটি লাইফের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তারা শিক্ষকদের সঙ্গে ক্যাম্পাসে কাটানো বিগত সুন্দর সময়, বিভাগের ক্লাসরুমের পরিবেশ এবং শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে নিজেদের অনুভূতি ও মতামত শেয়ার করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম। তিনি বিভাগের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রের জন্য শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) নির্ধারিত সাক্ষ্যগ্রহণের তারিখ পরিবর্তন করে আগামীকাল বুধবার (১২ আগস্ট) নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর শাইখ মাহদী সাক্ষ্যগ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার ১৩ আসামির মধ্যে তিনজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির…
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কেমন ব্যক্তিকে…
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাকিব দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি তার আইনি অধিকার পাবেন। একই প্রসঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়েও মন্তব্য করেন জাহেদ উর রহমান।…
শেখ হাসিনা দেশে ফিরলে তিনি পূর্ণ নিরাপত্তা, সাংবিধানিক অধিকার ও আইনি সহায়তা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিচার চলাকালে আইন ও সংবিধান অনুযায়ী তার যেসব অধিকার রয়েছে, সেগুলো তিনি ভোগ করবেন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বড় অপরাধীরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। ব্যক্তি শেখ হাসিনা হোন কিংবা…
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার (১১ আগস্ট) প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ১১টায় এ সভা শুরু হয়। সভায় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং…
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গত রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে। এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
