Author: নিজস্ব প্রতিবেদক

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বুধবার সিনেট এক দ্বিদলীয় প্রস্তাব এগিয়ে নিতে বাধা দিয়ে ট্রাম্পের পক্ষে দাঁড়ায়। ওই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা বন্ধ এবং ভবিষ্যৎ সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার আহ্বান ছিল। ৫৩-৪৭ ভোটে প্রস্তাবটি অগ্রসর না করার সিদ্ধান্ত হয়। প্রায় পুরোপুরি দলীয় মতৈক্যে ভোট হয়। একজন ব্যতিক্রম ছাড়া সব রিপাবলিকান প্রস্তাবের বিপক্ষে এবং একজন ব্যতিক্রম ছাড়া সব ডেমোক্র্যাট পক্ষে ভোট দেন। প্রস্তাবের সমর্থকরা বলেন, এটি ছিল সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে ফিরিয়ে আনার উদ্যোগ। তাদের দাবি, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বিদেশে বারবার সেনা মোতায়েন ও সামরিক পদক্ষেপ…

Read More

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে – আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করবো এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। অপরটি হচ্ছে -যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগি আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন, এই প্রক্রিয়া ঢাকা থেকে শুরু হবে। সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী,…

Read More

সোনারগাঁও ইউনিভার্সিটি-তে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) “কোর্স ফাইল প্রস্তুতি: রুব্রিকস, কারিকুলাম ও কোর্স মূল্যায়নের সমন্বয়” শীর্ষক এক সমন্বিত কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক মাননিশ্চয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করা, অ্যাক্রেডিটেশন মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এস. এম. কবির, সম্মানিত সদস্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ একরামোল ইসলাম, উপাচার্য (ভারপ্রাপ্ত), সোনারগাঁও ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বুলবুল আহমেদ, প্রো-উপাচার্য, সোনারগাঁও ইউনিভার্সিটি এবং প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (অ্যাক্রেডিটেশন), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রফেসর মো. মোস্তফা হোসেন,…

Read More

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি জনগণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা একটি বড় দায়িত্ব। এই জনশক্তিকে সঠিকভাবে দক্ষতায় রূপান্তরিত করা গেলে এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে…

Read More

দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত গত দুই দশকে উল্লেখযোগ্য বিবর্তনের মধ্য দিয়ে গেছে। এই ধারাবাহিকতায় ২০০০-এর দশকের শুরুতে যাত্রা শুরু করে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। সম্প্রতি বেসরকারি স্বাস্থ্যসেবার বিকাশ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বণিক বার্তার নিয়মিত আয়োজন ‘অন্তর্দৃষ্টি’-তে কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি বলেন, একসময় সাধারণ একটি এনজিওগ্রামের জন্যও রোগীদের ভারতে যেতে হতো। বর্তমানে দেশে অর্ধশতাধিক পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার রয়েছে এবং মোট জনগোষ্ঠীর প্রায় ৬৫ শতাংশ স্বাস্থ্যসেবা পাচ্ছে বেসরকারি খাত থেকে। ১৮ কোটির বেশি জনসংখ্যার দেশে রাষ্ট্রের একার পক্ষে স্বাস্থ্যসেবার সম্পূর্ণ চাপ বহন করা সম্ভব নয় বলেই বেসরকারি খাতের বিকাশ ঘটেছে। চিকিৎসা ব্যয় প্রসঙ্গে তিনি…

Read More

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত শনিবার থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু। আহত বেসামরিক নাগরিকের সংখ্যা ৫ হাজার ৪০২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১০০ জন শিশু। এইচআরএএনএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলো সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। আরও শত শত মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।

Read More

ভারত মহাসাগরে মোতায়েন থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (৪ মার্চ) ভোরে এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নৌবাহিনীর বরাত দিয়ে তারা জানায়, ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ার যখন একটি মার্কিন জ্বালানি পরিবাহী ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করছিল, তখনই সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘কদর-৩৬০’ ও ‘তালাইয়েহ’ নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে…

Read More

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় মেট্রো লাউঞ্জ রেস্তোরাঁয় মঙ্গলবার (৩ মার্চ) গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে মাহফিলে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুমন ইসলাম। বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং  বিভিন্ন  কর্মকাণ্ড তুলে ধরেন। সম্প্রতি অনুষ্ঠিত চড়ুইভাতি’র কথা উল্লেখ করে তারা চমৎকার আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন। সভাপতি নাসিমা আক্তার সোমা ভবিষ্যতে এমন আরও অনেক আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, গাঙচিল সাংবাদিক ফোরাম পরিচালিত হয় সদস্যদের চাঁদা ও সহযোগিতায়। প্রতিটি অনুষ্ঠানের আয় ও ব্যয় অত্যান্ত সুষ্ঠুভাবে সদস্যদের কাছে তুলে…

Read More

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণা দেওয়ার পরপরই এসব বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা পরিচালিত হচ্ছে। ইসরায়েলের দাবি, ইরানের পক্ষ থেকে ছোড়া কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এ আক্রমণ চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার ইরানের প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সচিবালয় ভবনে হামলা চালানো হয়।…

Read More

এশিয়ান কাপ ফুটবলে নিজেদের অভিষেক ম্যাচে শক্তিশালী চীনকে দীর্ঘ সময় চাপে রেখেও শেষ মুহূর্তের দুই গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফইদা খন্দকারের নেতৃত্বাধীন দল প্রথমার্ধের বড় একটি সময় এশিয়ান চ্যাম্পিয়নদের রুখে দেয়। তবে ৪৪ ও যোগ করা সময়ের প্রথম মিনিটে পরপর দুই গোল হজম করে বিরতিতে যায় ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে। ৪৬ বছর পর এশিয়ান কাপে ফিরেছে বাংলাদেশ। ১৯৮০ সালে পুরুষ দল শেষবার অংশ নিয়েছিল এই আসরে। নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে রক্ষণ ও মাঝমাঠে দারুণ সংগঠিত ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ১৪ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেন ঋতুপর্ণা। বাঁ উইং দিয়ে এগিয়ে গিয়ে…

Read More