Author: জাকির হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

শহরের ব্যস্ততা, কোলাহল আর ইট-পাথরের ভিড়ের মাঝেও সবুজের স্বপ্ন দেখেন একজন শিক্ষক। হাতে চক-ডাস্টার থাকলেও অবসরে তার সঙ্গী হয় গাছের চারা, বীজ আর কোদাল। কখনো রাস্তার পাশে, কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায়, আবার কখনো পুকুরপাড়ে নিরবে গাছ লাগিয়ে চলেছেন তিনি। প্রকৃতি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তার এই উদ্যোগ। তিনি ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরের জিলা স্কুলের সামনের পুকুর, চৌরঙ্গী পুকুরের পাড়সহ কয়েকটি স্থানে প্রায় ৬০০টি তালবীজ বপন করেছেন তিনি। উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা। শিক্ষকতা নুরুল ইসলামের পেশা…

Read More

‘আমার একটাই ছেলে। ছয় মাস আগে বিদেশে গেছে। বাবার মুখটাও দেখতে পারেনি। আমারে যারা বিধবা করেছে, তাঁদের ফাঁসি চাই।’ এমনভাবে স্বামী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে ফরিদপুর আদালত চত্বরে দাঁড়িয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ডালিয়া বেগম। তাঁর আহাজারিতে ভারী হয়ে ওঠে আদালত চত্বর। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কৃষক ইউসুফ আলী শেখ (৫৫) হত্যায় জড়িতদের ফাঁসি ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর জজ কোর্ট চত্বরে মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রায় দেড় শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে গ্রেপ্তার আসামিদের জামিন না দেওয়া এবং দ্রুত বিচার শেষ করার দাবি জানানো হয়। নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের কৃষক। স্বজনদের অভিযোগ, গত ১ আগস্ট সন্ধ্যায় তাঁকে ডেকে নিয়ে দুর্গম চর এলাকায় নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁকে বিষ খাওয়ানো হয়। পরে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ আগস্ট ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রায় এক মাস আগে মামলার আসামি শামীমের মা আসমা বেগম নিখোঁজ হন। এ ঘটনায় ইউসুফসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার জের ধরেই ইউসুফকে ডেকে নিয়ে নির্যাতন ও বিষ খাওয়ানো হয়। মৃত্যুর আগে ইউসুফ একটি ভিডিও বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম বলে গেছেন বলে জানান স্বজনরা। পরে নিহতের স্ত্রী ডালিয়া বেগম সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন, শামীম হোসেন (২৫), তাঁর বোন ইয়াছমিন আক্তার (৩৪), আক্কাস মোল্যা (৬০) ও তাঁর ছেলে জুলহাস মোল্যা (৩৫)। তবে মামলার বাকি তিন আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে ডালিয়া বেগম বলেন, আমার স্বামীকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এখনো তিন আসামিকে ধরতে পারেনি। কোন শক্তির কারণে পারেনি, তা জানি না। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। যারা আমার স্বামীকে তিলে তিলে মেরেছে, তাঁদের ফাঁসি চাই। স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, আমাদের মূল দাবি, গ্রেপ্তার আসামিরা যেন জামিন না পায় এবং দ্রুত বিচার শেষে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে পলাতক তিন আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। চরভদ্রাসন থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাকি তিন আসামিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের হাতে গ্রেপ্তারকৃত আসামীদের জামিন না দিয়ে বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য স্মারকলিপি দিয়েছেন নিহতের স্ত্রী ডালিয়া বেগম।

Read More

ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় নয়ন হোসেন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়। ​দণ্ডপ্রাপ্ত নয়ন হোসেন যশোরের শার্শা উপজেলার নাজির কয়ড়া গ্রামের বাসিন্দা। ​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ভোরে বেনাপোল থেকে আসা একটি মাইক্রোবাস ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়…

Read More

ফরিদপুরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার দায়ে দুই তরুণকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ​একই সঙ্গে মামলার আলামত নষ্ট করার দায়ে তাদের পৃথকভাবে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ​সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। ​আদালতের নির্দেশনা অনুযায়ী, আসামিদের একটি দণ্ড ভোগের পর অপর দণ্ডটি শুরু হবে। অপরাধ সংঘটনের সময় আসামিরা অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের বিচার…

Read More

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে ছরোয়ার হোসেনের সমর্থক মো. টুকু মাতুব্বর সোনাপুর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে…

Read More

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নুরুন নাহার বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন রোগী। ​সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার বেগমের মৃত্যু হয়। নিহত নুরুন নাহার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ​জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪…

Read More

দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে? তিনি বলেন, লংমার্চে তেল খরচ না করে…

Read More

জ্বালানি সংকট নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট সৃষ্টি করেনি বরং পূর্ববর্তী সরকারের সময় জ্বালানি খাতে নানা সংকট ও অনিয়মের প্রভাব এখনো বহন করতে হচ্ছে। তিনি জানান, সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনে নতুন উৎস থেকেও আমদানি করা হবে। তিনি আরও বলেন, বিরোধীদল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার…

Read More

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ​শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শিশু তিনটির জন্ম দেন। ​হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতকই আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছে। ​একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে।…

Read More

ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকার লিও পেট্রোল পাম্পের পাশে চিহ্নিত এক মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ​শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সিএন্ডবি ঘাট বেরিবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন স্থানীয়রা। পরে দুপুর আড়াইটার দিকে কয়েকশত এলাকাবাসী একত্রিত হয়ে পাম্প সংলগ্ন মাদক ব্যবসায়ী মিলনী, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ​খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা হামলাকারীদের বিরত থাকার অনুরোধ জানান। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর চালাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল চিহ্নিত ওই মাদক কারবারিদের এলাকা ছাড়ার জন্য ২৪…

Read More