Author: মাজেদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ ও তাঁর বৃদ্ধা মায়ের ওপর হামলার ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফির উদ্দীনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১ টায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফির উদ্দীন এবং আইনুল হক। এর আগে গত মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাজারের কাছে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুজ্জামান চৌধুরীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মাথা ফাটিয়ে গুরুতর…

Read More

অভিনব কায়দায় পিকআপ ভ্যান নিয়ে এসে রাতের আঁধারে সাবাড় করা হয়েছিল ১৭ লাখ টাকার ওষুধ। তবে শেষ রক্ষা হয়নি আন্তবিভাগীয় সংঘবদ্ধ চোর চক্রটির। উত্তরবঙ্গের একাধিক জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যসহ চোরাই ওষুধ কেনা এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ; উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সব ওষুধ ও চুরির কাজে ব্যবহৃত পিকআপটি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুকিবাজিত গ্রামের মো. রাজু মিয়া (৩২), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর বাকপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৬০), নরসিংদীর বেলাব…

Read More

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান চৌধুরী রাশেদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফির উদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে রাশেদের মা সালেহা বেগমকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, আওয়ামী লীগ নেতা শফির উদ্দিনের দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদসহ অন্যরা তার পা ভেঙে দিয়েছে এবং সঙ্গে থাকা ব্যবসার ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ বাজারের পাশে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মো. রাশেদুজ্জামান চৌধুরী উপজেলার দুওসুও ইউনিয়নের…

Read More

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিলকৃত সবকটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়। স্ক্রুটিনি পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। ​মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: মির্জা ফয়সল আমীন (বিএনপি), ওবায়দুল্লাহ মাসুদ (বিএনপি – বিকল্প প্রার্থী), দেলাওয়ার হোসেন (জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট), মো. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আব্দুল আলীম নিজামী (বাংলাদেশ খেলাফত আন্দোলন) এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস)।…

Read More

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগের সত্যতা না পাওয়ায় বাদী মোছা. লাবলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পৃথক তদন্তে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট হিসেবে উল্লেখ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ লাবলী আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের লাবলী আক্তার (২৮) একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা…

Read More

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে অনুষ্ঠাতব্য উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনি হাওয়া। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট ছয়জন প্রার্থী নিজ নিজ দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র হস্তান্তর করেন। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের এক দিন আগেই ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, বিএনপি: দলটির মনোনীত প্রার্থী ও…

Read More

আসন্ন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৯ অক্টোবরের এই উপনির্বাচনে অংশ নিতে ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। মনোনয়নপত্র হস্তান্তরকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম নির্বাচন কমিশনের নতুন বিধিমালা ও আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময়…

Read More

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের দুধ খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, দুপুরে খেলাধুলা শেষে বিদ্যালয় থেকে দেওয়া দুধ পান করার পরপরই তাদের পেটব্যথা শুরু হয় এবং অনেকে বমি করতে থাকে। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের নষ্ট দুধ সরবরাহ করা হয়েছিল। এ ঘটনার সুষ্ঠু…

Read More

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাঁধে, তাদের বিরুদ্ধেই এবার উঠল গভীর রাতে জুয়ার আসর বসানোর অভিযোগ। তাও আবার জেলা পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন এলাকায়। ঠাকুরগাঁওয়ে খোদ পুলিশ সদস্যদের এমন একটি জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে ধস্তাধস্তিতে হাতের এক আঙ্গুল ভেঙেছে এক অতিরিক্ত পুলিশ সুপারের। এ ঘটনায় হাতেনাতে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে গেছেন আরও দুজন। ​সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হলপাড়া এলাকায় এসপি কার্যালয়ের উত্তর পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল…

Read More

জাতীয় সংসদের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে ফরম সংগ্রহ করেন। এ সময় পয়গাম আলী জানান, মির্জা ফয়সল আমীন তৃণমূলের পরীক্ষিত সংগঠক ও জনপ্রিয় নেতা। দল তাঁকে মনোনয়ন দিলে এলাকার…

Read More