Author: আবিদুর রহমান, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কুমিল্লা জেলা কার্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিসিক জেলা কার্যালয়, কুমিল্লায় ২০২৬–২৭ অর্থবছরের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহাদাত হোসেন।…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. ইয়াসিন উল্লাহ হাতে টিউমারজনিত সমস্যার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন। চিকিৎসায় তার প্রায় ৮০-৯০ হাজার টাকা খরচ হয়েছে। স্বাস্থ্যবীমার আওতায় থাকায় তিনি আর্থিক সহায়তা পেয়েছেন, ফলে তার অর্থনৈতিক ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে। তিনি জানান, ‘স্বাস্থ্যবীমার বিষয়টি আমি জানতাম, তাই নির্বিঘ্নে চিকিৎসা করেছি। এরপর খরচের সব কাগজপত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে আমাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়।’। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন শরিফ ‘লিউকেমিয়া’ নামক রক্তনালীর ক্যানসারে ভুগছেন। তিনি গত এক বছর ধরে এই সমস্যায় ভুগছেন। চিকিৎসা ব্যয় মেটাতে তিনি জায়গা‑জমি বিক্রি করেছেন। দুই মাস আগে ‘বোনমেরু ট্রান্সপ্লান্ট’ করেছেন,…
কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে বিশেষভাবে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরাও অংশ নেন। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানে…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) টেকসই ও পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে কৌশলগত কাঠামো প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। কর্মশালায় গ্রিন ক্যাম্পাস নির্মাণের সম্পূর্ণ কাঠামো উপস্থাপন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। এ ছাড়াও কর্মশালায়…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইসিটি বিভাগের শিক্ষার্থী কর্তৃক ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়াসহ আট দফা দাবি জানিয়েছে আবাসিক শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শাহাদাৎ হোসেনের কাছে অভিযোগপত্র আবাসিক শিক্ষার্থীদের একাংশ। অভিযোগপত্রে বলা হয়, ক্যাম্পাসের প্রধান ফটকে রাফসান সামি নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের বের হয়ে আসা এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৭জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কথা বলে জানা, যায় এই বড় সংঘর্ষের সূত্রপাত হয় একটি ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলা বিভাগের হামিদুর রহমান এবং প্রত্নতত্ত্ব বিভাগের মো: শাকিল ও নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভির হাসান সাকিবের সঙ্গে আইসিটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবিরের মধ্যে বাগবিতণ্ডা। বাগবিতণ্ডা বড় আকার ধারণ করলে নৃবিজ্ঞান বিভাগের সাকিব এবং…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেটে দুই শিক্ষকের শাস্তি শিথিল এবং এক শিক্ষককে একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। প্রশাসনকে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান মানববন্ধনে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই বিক্ষোভ পালিত হয়। বিক্ষোভ মিছিলকালে শিক্ষার্থীরা ‘বাহ! প্রশাসন চমৎকার, নিপীড়কের পাহারাদার’, ‘শিক্ষক-নিপীড়ক, একসাথে চলে না’, ‘কুবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সাদেকুর রহমান বলেন, শিক্ষক যখন রক্ষক থেকে ভক্ষক হয়ে যায় এবং তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষকতাও করে, তখন এর পরিণতি সম্পর্কে আপনারা ধারণা করতে পারছেন। প্রশাসন…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১১তম সিন্ডিকেট সভায় দুই শিক্ষকের পূর্বের শাস্তি সংশোধন এবং এক শিক্ষককে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চলমান তদন্তপ্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ইংরেজি বিভাগের শিক্ষক মো. আলী রেজওয়ান তালুকদারের পদাবনতির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তাঁকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ জসিম উদ্দিনের আগের শাস্তিও সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর তিনি পদোন্নতির জন্য…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এবং ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। এছাড়া কুমিল্লার পাশাপাশি কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ এর ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ),…
বিশিষ্ট গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আনোয়ার হোসাইন স্মারক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল কক্ষে গণিত বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাহতাব ইউ. আহমেদ।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
