Author: নিজস্ব প্রতিবেদক

শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান কমিটি বাতিল করে আপাতত একটি আহ্বায়ক বা…

Read More

ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রীও। সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। মজিবর খাঁ পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যান চালু করে ধান পরিষ্কারের কাজ করছিলেন মজিবর খাঁ। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। একই সঙ্গে চলন্ত ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়। স্বামীকে ছটফট করতে দেখে তাকে…

Read More

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয় এবং নিরাপত্তার স্বার্থে লিউঝৌ শহর থেকে সাত হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। নিহত দুইজন স্বামী-স্ত্রী বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। এছাড়া নিখোঁজ ব্যক্তির…

Read More

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ঠিক আগমুহূর্তে নাটকীয় ও বিতর্কিত এক ঘটনার জন্ম দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির চূড়ান্ত ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সান্তোসের হয়ে সিরি-এ ম্যাচে আবেগ, ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। সোমবার ঘোষণা করা হবে ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল। যদিও কোচ আনচেলত্তি এর আগে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম রেখেছিলেন, তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ২০২৩ সালের অক্টোবরে চোটে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামা হয়নি নেইমারের। একের পর এক ইনজুরি ও ফিটনেস সমস্যায় ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন তিনি।…

Read More

বিএনপি আগের আদর্শিক অবস্থান থেকে সরে গিয়ে এখন ‘হাইজ্যাক’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৭ মে) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, একসময় আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বিএনপি এখন আর সেই আদর্শিক অবস্থানে নেই। তার দাবি, দলটির নিয়ন্ত্রণ বর্তমানে এমন কিছু গোষ্ঠীর হাতে চলে গেছে, যারা আদর্শভিত্তিক রাজনীতির পরিবর্তে সুবিধাভোগী রাজনীতিতে জড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করা ত্যাগী নেতাকর্মীরা বর্তমানে দলে উপেক্ষিত হচ্ছেন। অন্যদিকে নতুন কিছু প্রভাবশালী…

Read More

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে মোট ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল থাকলো। আইভীর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, আদালতের এ আদেশের ফলে সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেন। গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন…

Read More

ফরিদপুর সদর উপজেলায় পুকুরপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার হওয়া এক নারী ও তার তিন বছর বয়সী কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। পরকীয়াজনিত বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিক উজ্জল খানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে ফরিদপুর কোতোয়ালী থানার হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন মাঠ থেকে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জাহানারা বেগম (৩২) ও তার তিন বছর…

Read More

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ওই দিন আদালত তাকে সমন জারি করে ২১…

Read More

দক্ষিণ কোরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখা। এতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসী বাংলাদেশি ও ডায়াস্পোরা সদস্যদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ যখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন প্রবাসীরা দেশের মানুষের মধ্যে আশা ও সাহস জুগিয়েছিল। গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান…

Read More

Bangladesh vs Pakistan Test at Sylhet-এর প্রথম ইনিংসে Litton Das-এর দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রান সংগ্রহ করে Bangladesh national cricket team। জবাবে প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছিল Pakistan national cricket team। রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের শুরুতেই দারুণ বোলিংয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন Taskin Ahmed। দলীয় ২৩ রানের মধ্যেই পাকিস্তানের দুই ওপেনারকে সাজঘরে ফেরান তিনি। Abdullah Fadhl ৯ এবং Azan Awais ১৩ রান করে আউট হন। এরপর Babar Azam ও Shan Masood কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে Mehidy Hasan Miraz-এর জোড়া আঘাতে সেই জুটি ভেঙে যায়। অধিনায়ক শান মাসুদ ২১ ও Saud Shakeel…

Read More