Author: নিজস্ব প্রতিবেদক
আসন্ন FIFA World Cup 2026-এ খেলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি Lionel Messi। তবে তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ Rodrigo De Paul-এর বক্তব্যে নতুন করে জোরালো হয়েছে বিশ্বকাপে মেসির অংশগ্রহণের সম্ভাবনা। ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদনে বলা হয়েছে, ডি পলের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন মেসি। গত দুই থেকে তিন মাস ধরে Inter Miami CF-এর অনুশীলনের পাশাপাশি আলাদাভাবে ফিটনেস ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার এই দুই তারকা। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ডি পল বলেন, তারা দুজনই বিশ্বকাপকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদিন নিয়মিত ক্লাব অনুশীলনের পাশাপাশি আলাদা সেশনেও কাজ করছেন, যাতে সেরা…
প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) এবং কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক (CoNexus AI & AdTech)-এর যৌথ উদ্যোগে শনিবার (১৬ মে) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মেটা ট্রেনিং সেশন ২০২৬’। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (APUB)-এর কনফারেন্স হলে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য ছিল জনসংযোগ ও কমিউনিকেশনস পেশাজীবীদের মেটা প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল কমিউনিকেশন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান। অনুষ্ঠানে পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ (তুহিন), সাধারণ সম্পাদক আবু সাদাত, সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ এবং উপদেষ্টা বেলাল আহমেদসহ সংগঠনের সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক,…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট, যা ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য প্রযোজ্য। রেলওয়ের ঘোষণায় জানানো হয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত পর্যায়ক্রমে ২৩ থেকে ২৬ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। একইভাবে চাঁদ দেখার…
কক্সবাজারের উখিয়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে ছৈয়দা বেগম নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় এজাহার দিলেও মামলা হয়নি। এরপর থেকেই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। শনিবার রাতে স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা ইউনুস ‘হা হা’ রিয়েক্ট দিলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ…
শিরোনাম: স্বর্ণের চেইন পরা সচ্ছল ব্যক্তি যেন ফ্যামিলি কার্ড না পায় : জয়নুল আবেদীন ফারুক সম্পাদিত ও পরিমার্জিত সংবাদ: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী স্বর্ণের চেইন পরা বা সচ্ছল কোনো ব্যক্তি যেন ফ্যামিলি কার্ড না পায়, সেদিকে সংশ্লিষ্টদের কঠোর নজর রাখতে হবে। শনিবার (১৬ মে) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘এক আইডি এক পরিবার’ কর্মসূচির আওতায় গরিব ও দুস্থ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের কাছে আড়াই হাজার টাকা বড় বিষয় নয়, বরং বড় বিষয় হলো একজন…
ময়মনসিংহের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ধান ও খড় শুকানোর কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। সড়কের দুই পাশে ধান ও খড় ছড়িয়ে শুকাতে দেওয়ায় অনেক স্থানে সড়কের প্রস্থ সংকুচিত হয়ে পড়ছে। এতে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা। ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ-শেরপুর, ময়মনসিংহ-নেত্রকোনা এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কে ধান ও খড় শুকাতে দেখা যায়। একই চিত্র আঞ্চলিক সড়কগুলোতেও। ধান মাড়াইয়ের পর খড় শুকানোর জন্য সড়ক ব্যবহার করায় যানবাহনের জন্য নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে সড়কের কিনারা বোঝা না যাওয়ায় যানবাহনের চাকা পিছলে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী মোটরসাইকেল চালক আব্দুল হক লিটন…
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের সোলাইমানপুর এলাকায় সামাজিকমাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), নৌরিন বেগম (৩২), পারভেজ মিয়া (৩০), সুবর্ণা বেগম (২৪), দুধ মিয়া (৩০), সাগর মিয়া (৩০), জনি মিয়া (২২), হাসান মিয়া (১৭), নাইম ইসলাম (২৪), জীবন মিয়া (২০), অপু মিয়া (২২), বাবুল মিয়া (৫০), হৃদয় মিয়া (২৫) ও ইমরান মিয়া (২৬)। তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। গুরুতর আহত পারভেজ মিয়া…
বাংলাদেশ আজ এক ঐতিহাসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। বিশ্ব যখন চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি, ডেটা অর্থনীতি এবং জ্ঞাননির্ভর উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকেও নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষের রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ অর্থনৈতিক রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত বার্তা বহন করে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য জ্ঞাননির্ভর নতুন বাংলাদেশ গঠনের মাইলফলক হিসেবে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী যথার্থভাবেই বলেছেন, মুখস্থনির্ভর ও সনদকেন্দ্রিক শিক্ষা দিয়ে আর টিকে থাকা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবির প্রেক্ষিতে ‘কুমিল্লা’ নামে নতুন বিভাগ গঠন করা হবে। তিনি জানান, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে বিএনপি সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। শনিবার দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিকভাবে পূরণ করবে।” এ সময় তিনি কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও আশ্বাস দেন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন…
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে “স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ”-এর উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে দুই পর্বে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রথম পর্বে সংগঠনটির প্রতিষ্ঠাতা কে এম সফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও গবেষক ড. এস এম শাহনুর। এছাড়াও বক্তব্য রাখেন কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, অরুনা বিশ্বাস এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় হাসান। এ পর্বে দেশের বিভিন্ন…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
